সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে

নীলফামারীতে সৈয়দপুরে ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু হয়েছে। বাবার সাথে ছাগল দেখতে গিয়ে  দুর্ঘটনায় শিশুটির মৃত‍্যু ঘটে।

বৃহস্পতিবার বিকেলে নীলফামারীর সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নের জিয়ার বাজার এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।

নিহত শিশুটির নাম দিপু চন্দ্র দাস (৬)। সে জিয়ার বাজার এলাকার ডাক্তার পাড়া গ্রামের মানিক চন্দ্র দাসের ছেলে ।

প্রত্যক্ষদর্শীরা জানান বিকেলে মানিক চন্দ্র দাস এবং তার ছেলে দিপু চন্দ্র দাস একসাথে জিয়ার বাজার এলাকায় জমিতে বাধা ছাগল এবং গরু দেখে ফেরার পথে দিপু চন্দ্র দাস তার বাবার হাত ছেড়ে দিয়ে দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে।

এ সময় দ্রুত গতিতে আসা একটি অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে রাস্তার পাশে পড়ে যায় এবং অটো রিক্সাটি ও দ্রুত গতিতে এসে হাড ব্রেক ধরলে দিপুর গায়ের উপর পড়ে যায়।

পরে আমরা স্হানীয়রা এবং তার বাবা মিলে দিপুকে অটো রিক্সার তল থেকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাই , সেখানে কর্তব্যরত চিকিৎসক দিপুকে মৃত ঘোষণা করে, কারন দিপুর নাখ, কান ও মুখ দিয়ে প্রচুর রক্ত ক্ষরণ হয়।

এছাড়া তারা আরো বলেন এসময় আমরা অটো রিক্সার চালক কে আটক করি কিন্তু তিনি শিশু টির চিকিৎসার কথা বলে হাসপাতালে যাওয়ার পথে হঠাৎ পালিয়ে যায়। তার অটো রিক্সারটি আটক করা হয়েছে ।

এদিকে নিহত শিশু দিপু চন্দ্র দাসের বাবার সাথে কথা হলে তিনি বলেন আমি ও আমার ছেলে ছাগল দেখে বাসায় ফেরার পথে দ্রুত গতিতে আসা একটি অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে সে রাস্তায় পড়ে যায়।  তার এমন হবে আমি ভাবতে পারিনি। আমার বাবার কি হলো কে আমাকে বাবা বলে ডাকবে? কে বাজারে যাবে খাবার আনতে?  খাবারের জন্য কান্না করবে কে?এ সব বলে তিনি অচেতন হয়ে যায়।

এবিষয়ে সৈয়দপুর থানা অফিসার ইনচার্জ ( ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম বিষয় টি নিশ্চিত করে বলেন শিশু দিপুর পরিবারের কোন অভিযোগ না থাকায় তারা হাসপাতাল থেকে লাশ বাসায় নিয়ে গেছে ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!