সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
রংপুরে মাদকের বিরুদ্ধে এক সপ্তাহের মধ্যে দৃশ্যমান পরিবর্তনের ঘোষণা নতুন পুলিশ কমিশনারের গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্লোবাল হাব হিসেবে গড়ে তোলার লক্ষ্য নেপালে বন্যায় ৩৮৯ জনের প্রাণহানি, নিখোঁজদের সন্ধানে উদ্ধার তৎপরতা অব্যাহত নভেম্বরে তুরস্ক সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান নেপালের পার্বত্য অঞ্চলে হ্রদ ভাঙনের ঝুঁকি, ৫০ লাখ ঘনমিটার পানির আশঙ্কা জাকার্তায় সরকারবিরোধী বিক্ষোভ ও সহিংসতা: যোগাযোগ ব্যবস্থা ব্যাহত, গ্রেপ্তার ৬৫ লেক অন্টারিওর নাম বদলে ‘লেক আমেরিকা’ করার নির্দেশ দিলেন ডোনাল্ড ট্রাম্প আত্মগোপনে থাকা চাঁদপুরের স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাস চট্টগ্রামে আটক নেপাল ও তিব্বতে বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ৪৬৯, নিখোঁজ ১৩০০ বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চীনা উদ্যোক্তাদের আহ্বান এফবিসিসিআইয়ের

সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২৫
সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

 

সুনামগঞ্জে পাঁচ দফার দাবীতে গণ অধিকার পরিষদের বিক্ষোভ

 

সারা দেশের ন্যায় সুনামগঞ্জে ফ্যাসিবাদ দোসরদের বিচারের দাবী ও জুলাই আগস্ট হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে দ্রুত বিচারসহ পাঁচ দফার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে শহরের শাপলা চত্বরে গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়।

সমাবেশে গণ অধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক এম এ বারী সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, গণঅধিকার পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা আলী আসগর।

পড়ুন>> রাণীশংকৈলে থোকা থোকা সোনালী মুকুলের মৌ মৌ ঘ্রাণে মাতাচ্ছে বসন্ত বাতাসকে 

বক্তব্য রাখেন, জেলা গণঅধিকার পরিষদ নেতা তিমন চৌধুরী, শাহাব উদ্দিন শিহাব, জাকারিয়া আহমেদ স্বাধীন, সুয়েব আহমেদ, জেলা যুব অধিকার পরিষদের সভাপতি মুজাহিদ আলী খোকন, সদর উপজেলার গণঅধিকার পরিষদের আহবায়ক মুশাহিদ মিল্টন যুগ্ম আহবায়ক এইচ ফরহাদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ছাত্র—জনতার উপর ফ্যাসিস্ট সরকারের পুলিশ বাহিনী, গুণ্ডা বাহিনী মিলে নির্বিচারে গুলি চালিয়েছে। বন্দুকের গুলি চালিয়ে সারাদেশে হাজার হাজার শিক্ষার্থীদের আহত ও পঙ্গু করা হয়েছে। আহত ও নিহতদের খরবাখবর এখন কেউ রাখে না। সরকারের কাছে পাঁচ দফা দাবী তুলে ধরেন নেতৃবৃন্দরা।

সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করে ট্রাফিক পয়েন্টে গিয়ে শেষ হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!