সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনী গাড়িবহরে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
- আপডেট সময় : ১০:১৬:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মে ২০২৬ ১৯৮৮৫ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনী গাড়িবহরে হামলাকারী ইউপি চেয়ারম্যান গ্রেফতার
সিরাজগঞ্জের তাড়াশে সিরাজগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মান্নান তালুকদারের নির্বাচনী প্রচারের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি মো. ময়নুল হককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১ মে) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বারুহাস ইউনিয়নের বড় পওতা বাজার এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওই ইউনিয়নের সভাপতি এবং বর্তমানে ইউপি চেয়ারম্যান।
পড়ুন>> শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব: ছুটি পাননি শিক্ষকরা
গ্রেফতারের বিষয়টি তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ২০১৮ সালের ১২ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বারুহাস ইউনিয়নের বিনোদপুর বাজারে নির্বাচনী পথসভায় অংশ নিতে যান জেলা বিএনপির সভাপতি বিএনপির প্রার্থী আবদুল মান্নান তালুকদার। এ সময় আওয়ামী লীগ নেতা ডা.আবদুল আজিজের নির্দেশে আ’ লীগ নেতা- কর্মীরা সশস্ত্র হামলা চালিয়ে মান্নান তালুকদারের গাড়ি ভাঙচুর করে। সেই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণও ঘটায়। ওই সময় পুলিশ ও দলীয় নেতাকর্মীরা মানবঢাল তৈরি করে মান্নান তালুকদারের জীবন রক্ষা করেন। এ সময় হামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হয়েছিলেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১১ সেপ্টেম্বর হত্যাচেষ্টা ও নাশকতার অভিযোগে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ডা. আবদুল আজিজসহ ৯৯ নেতাকর্মীকে আসামি করে একটি মামলা করেন বারুহাস ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আসাদুজ্জামান। এতে অজ্ঞাত ৩০০ জনকে আসামি করা হয়েছিল। সেই মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি বারুহাস ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. ময়নুল হক।
পড়ুন>>আজও ঝড়-বৃষ্টির আভাস, ২০ জেলায় সতর্ক সংকেত
এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি মো. হাবিবুর রহমান জানান, আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।শনিবার সকালে তাকে সিরাজগঞ্জ আদালতে পাঠানো হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























