ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সিংড়ার ইউপি সদস্যর গলা কাটা মরদেহ সলঙ্গা থেকে উদ্ধার

নাটোর থেকে বেল্লাল হোসেন বাবু
  • আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২ ২৪৪ বার পড়া হয়েছে

সিংড়ার ইউপি সদস্যর গলা কাটা মরদেহ সলঙ্গা থেকে উদ্ধার

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নাটোরের সিংড়ায় সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ড সদস্য ফরিদুল ইসলাম ফরিদ এর গোলাকাটা মরদেহ সিরাজগঞ্জের সলঙ্গা থানার পাটধারী এলাকার হাটিকুমরুল-নগরবাড়ি রাস্তার পাশ থেকে উদ্ধার করেছে সলঙ্গা থানা পুলিশ। ধারনা করা হচ্ছে হত্যাকারীরা রাতের কোনো এক সময় ওই ব্যক্তিকে হত্যা করে রাস্তার পাশে ফেলে রেখে যায়।

বুধবার সকালে এলাকার লোকজন দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মরদেহ নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য। ফরিদুল ইসলাম উপজেলার বামিহাল গ্রামের মৃত খোকা আকন্দের ছেলে।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহীদুল ইসলাম জানান, নাটোরের সিংড়ার সুকাশ ইউনিয়নের ১নং ওয়ার্ডের এলাকায় দুটি হত্যার ঘটনা ঘটে। একটি হত্যা মামলার আসামি ছিলেন ফরিদুল ইমলাম। হত্যা মামলার আসামি হওয়ায় পলাতক ছিল ফরিদুল। পাথমিকভাবে ধারনা করা হচ্ছে ওই হত্যাকাণ্ডের জের হিসেবে এই হত্যাকাণ্ড ঘটতে পারে। পুলিশ, পিবিআই ও সিআইডি ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করছে। নিহত ফরিদুল ইসলামের মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সিংড়ার ইউপি সদস্যর গলা কাটা মরদেহ সলঙ্গা থেকে উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৮:৫১ অপরাহ্ন, বুধবার, ১৯ অক্টোবর ২০২২