সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট করার প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের বিবৃতি
- আপডেট সময় : ০৯:০৯:০২ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫ ১৬৬ বার পড়া হয়েছে
সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট করার প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের বিবৃতি
সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট করার প্রকাশিত সংবাদ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশ সুপারের বিবৃতি।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার মহোদয়ের বিরুদ্ধে সাংবাদিকের মোবাইল থেকে ভিডিও ডিলিট করার সংবাদ বিভিন্ন সংবাদমাধ্যমে ভিন্নভাবে প্রকাশ হওয়া প্রসঙ্গে ।
কুড়িগ্রামের চিলমারীতে তিস্তা ব্রীজের উপরে নবনির্মিত হরিপুর তিস্তা ব্রীজের পার্শ্বে মা মেয়েকে উতক্তের অভিযোগে চিলমারী ও গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ এলাকার লোকজনের মধ্যে চলমান উত্তেজনাকে কেন্দ্র করে গত ১০ এপ্রিল ২০২৫ তারিখ রাতে জেলা পুলিশের একটি চৌকস টিম অস্ত্র উদ্ধার সংক্রান্তে গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনার সময় একজন অজ্ঞাত উৎসুক তরুন গোপন অভিযানের ভিডিও ধারণ করা শুরু করে। ঐ তরুন নাম পরিচয় না দিয়েই ভিডিও ধারণ করতে থাকে।
এ অভিযানের তথ্য ফেসবুকে ফাঁস হতে পারে আশংকা করে তার মোবাইল হতে ভিডিওটি ডিলিট করার পরামর্শ দেয়া হয়। ঐ তরুনের সাংবাদিক পরিচয় আমাদের জানা ছিলনা। পুলিশ ও মিডিয়া পরস্পর বন্ধু, আমরা মিডিয়াকে আঘাত করে কোন শব্দ উচ্চারণ করিনি। একটা নির্জলা মিথ্যে ছড়ানো হচ্ছে।
আমরা পরে তার পরিচয় জানতে পেরে আগামীকাল সাংবাদিক ভাইদের সাথে একটি মত বিনিময় সভায় তাকে আমন্ত্রণ জানিয়েছি।
ইতিমধ্যে বিষয়টি বিভিন্ন সংবাদমাধ্যমে ভুলভাবে প্রকাশ করায় বিষয়টি নিয়ে জনমনে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। তাই সকল সংবাদকর্মী ভাইদের সত্য ঘটনাটি প্রকাশ করার অনুরোধ জানাচ্ছি।
ধন্যবাদান্তে
মিডিয়া অফিসার ও ওসি ডিবি
মোঃ বজলার রহমান
পুলিশ মিডিয়া সেল, কুড়িগ্রাম।


























