সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
৩৫ বছর পর ফের প্রতিদ্বন্দ্বিতামূলক রাষ্ট্রপতি নির্বাচন: ১৯৯১ সালের সেই উত্তেজনার পুনরাবৃত্তি কি? অনুশীলনে তানজিদের ঘাড়ে অস্বস্তি, আঙুলে চোট পেলেন মুশফিকুর রহিম মেসির গোল ও অ্যাসিস্টের ম্যাচেও জয়হীন ইন্টার মিয়ামি এক-চীন নীতি নিয়ে আনোয়ার ইব্রাহিমের অবস্থানে বেইজিংয়ের সন্তোষ বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে ৬৭ পদে নিয়োগ, আবেদন শুরু ঈশ্বরদীতে স্বেচ্ছাসেবক দলের নেতাকে কুপিয়ে গুরুতর জখম, উন্নত চিকিৎসার জন্য রাজশাহী প্রেরণ আজ অনুষ্ঠিত হচ্ছে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন: লড়াইয়ে মির্জা ফখরুল ও অলি আহমদ স্বামীর মৃত্যুতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেলেন সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি খুলনার লবণচরায় কয়েক ঘণ্টার ব্যবধানে দুই যুবকের ওপর হামলার ঘটনায় এলাকায় আতঙ্ক আজ বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬: ঢাকায় কয়েকটি উল্লেখযোগ্য আয়োজন

সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

সরিষাবাড়ি (জামালপুর) সাইয়‍্যেদ মাহমুদ
  • প্রকাশিত : বুধবার, ৮ মার্চ, ২০২৩
সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

শেখ হাসিনার বারতা, নারী পুরুষ সমতা “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন, জেন্ডার বৈষম্য করবে নিরসন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়ীতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৮) মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়।

উপজেলা পরিষদ কনফারেন্স হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্ব করেন।

বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার।

এতে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শায়লা নাজনীন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি মোঃ ফরিদুল ইসলাম সহ আরো অনেকে ।

বক্তারা বলেন, নারী দিবস হচ্ছে সেই দিন, যেই দিন জাতিগত, গোষ্ঠীগত, ভাষাগত, সাংস্কৃতিক, অর্থনৈতিক কিংবা রাজনৈতিক সব ক্ষেত্রে বৈষম্যহীনভাবে নারীর অর্জনকে মর্যাদা দেবার দিন।

এদিনে নারীরা তাদের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সংগ্রামের ইতিহাসকে স্বরণ করে  ভবিষ্যতের পথ পরিক্রমা নির্ধারণ করে। যাতে আগামী দিনগুলো নারীর জন্য আরও গৌরবময় হয়ে ওঠুক বলে জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!