শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে দিনব্যাপী অবহিতকরণ সভা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে দিনব্যাপী অবহিতকরণ সভা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২২ অপরাহ্ন
শিরোনাম :
ইরানের সঙ্গে আলোচনায় তাড়াহুড়ো নেই ডোনাল্ড ট্রাম্পের নেত্রকোনায় ডেপুটি স্পিকারের উদ্যোগে লাগানো ৩৫টি গাছের চারা উপড়ে ফেলল দুর্বৃত্তরা নেপালে আকস্মিক বন্যায় ১৭ জনের প্রাণহানি, নিখোঁজ ৩৮৪ পর্যটক ফ্যাসিবাদ পুনর্বাসন ঠেকাতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান আইনমন্ত্রীর নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা

শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে দিনব্যাপী অবহিতকরণ সভা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বুধবার, ১ ফেব্রুয়ারী, ২০২৩
শান্তিগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থদের পূর্ণবাসনে দিনব্যাপী অবহিতকরণ সভা

সুনামগঞ্জের শান্তিগঞ্জে দিনব্যাপী পূর্ণবাসন প্রকল্পের আওতায় এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।উন্নতমানের স্যানিটেশন, টিউবওয়েল, বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকাল থেকে সুইডিস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কো- অপারেশন এজেন্সি(সিডা)”র অর্থায়নে ও এনজিও সংস্থা উত্তরণ এবং নরওয়েজিয়ান রিফিউজি কাউন্সিল(এনআরসি)”র বাস্তাবায়নে উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের সম্মেলনকক্ষে এ অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. লুৎফুর রহমান জায়দীরদার খোকনের সভাপতিত্বে ও উত্তরণ সংস্থার প্রজেক্ট ম্যানেজার আজিজ সিকদারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুল ইসলাম।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের সভাপতি ও মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস,উত্তরণ সংস্থার মনিটরিং অফিসার রিয়াজুল ইসলাম, সংগঠনের এফ এফ মুন্না ইসলাম।

এছাড়াও পশ্চিম বীরগাঁও ইউপি সদস্য মো. আব্দুল মতিন, ইউপি সদস্য মো. জামাল মিয়া, সাইদুল ইসলাম,এমরান হোসেন,মো. মছরু মিয়া, মো. মোজাহিদ খান, ফখরুল ইসলাম, ইউপি মহিলা সদস্যা মোছা. নাছিমা আক্তার, গোলাপ মিয়া, মো. চন্দন আলী, দুলব খানঁ, কলমদর আলী, গ্রাম পুলিশ আবুল কাশেম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উত্তরণ সংস্থার প্রকল্প সমন্বয়ক মিজানুল ইসলাম বলেছেন, গেলবছর স্মরণকালের ভয়াবহ বন্যায় সুনামগঞ্জের যে সমস্ত উপজেলার ইউনিয়নগুলো বেশী ক্ষতিগ্রস্থ হয়েছে।

ওই এলাকার ক্ষতিগ্রস্থ মানুষজনকে স্বাবলম্বী করতে উত্তরণ সংস্থার মাধ্যমে উন্নতমানের স্যানিটেশন,টিউব ওয়েল,বন্যায় ক্ষতিগ্রস্থ জনগোষ্টির জন্য রাস্তাঘাটের উন্নয়ন, হোম গার্ডেন ও বাড়ির আঙ্গিনায় সবজি চাষে উৎসাহিত করতে মূলত এই উদ্যোগ নেয়া হয়েছে।

এজন্য তিনি উপস্থিত ইউনিয়ন পরিষদের সকল সদস্যরা তাদের স্ব স্ব ওয়ার্ডের জনগনকে সচেতন করতে কাজ করে যাওয়ার পরামর্শ প্রদান করেন।

সংস্থাটি এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ মানুষের কল্যাণে আগামী একবছর উন্নয়নমূলক কাজ করে যাওয়ার দৃঢ প্রত্যয় ব্যক্ত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!