শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির
- আপডেট সময় : ০৭:০৯:৩০ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৯ বার পড়া হয়েছে
শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির সুপারিশ কমিটির
জাতীয় সংসদ ভবনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে দেশের শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের সঠিক ও প্রকৃত তালিকা তৈরি করে প্রতিবেদন উপস্থাপনের সুপারিশ করা হয়েছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. মনিরুল হক চৌধুরী। বৈঠকে বিগত ছয় মাসে মন্ত্রণালয়ের গৃহীত গুরুত্বপূর্ণ কার্যক্রম ও বাস্তবায়নের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
কমিটি সুপারিশ করেছে যে, মুক্তিযুদ্ধে শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা তৈরির পাশাপাশি দেশের মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার যথাযথ ব্যবস্থা নিতে হবে।
পড়ুন>>পায়ু পথ বন্ধ, কৃত্রিম পথ দিয়ে মলত্যাগ সাদিয়া স্বাভাবিক জীবনে ফেরার আকুতি
এছাড়া মুক্তিযোদ্ধা ও জুলাইযোদ্ধারা যেন যথাযথ সম্মান পান, সে বিষয়ে মন্ত্রণালয়কে সচেষ্ট থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সভায় জুলাইযোদ্ধাদের আহতদের অগ্রাধিকার ভিত্তিতে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
পড়ুন>>বুটেক্সের হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অভিযান
মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের মাধ্যমে প্রকৃত মুক্তিযোদ্ধারা যাতে অগ্রাধিকার ভিত্তিতে সুযোগ-সুবিধা পান, সে লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি, মুক্তিযোদ্ধা সংসদকে জাতীয় রাজনীতিতে সক্রিয় করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।
বৈঠকে কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন এবং কমিটির সদস্য মো. আব্দুল হান্নান ও রোকেয়া বেগম উপস্থিত ছিলেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























