বুটেক্সের হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অভিযান
- আপডেট সময় : ০২:০১:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
বুটেক্সের হলে ডেঙ্গু নিয়ন্ত্রণে বিশেষ সতর্কতা ও পরিচ্ছন্নতা অভিযান
বর্ষা মৌসুমকে কেন্দ্র করে প্রতিবছরই ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটে। এডিস মশার বিস্তার রোধে ও জমে থাকা পানি নিষ্কাশনে দেশের অন্যান্য স্থানের মতো বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) হলগুলোতেও বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়ের ছেলেদের তিনটি এবং মেয়েদের একটি আবাসিক হলে বর্তমানে ডেঙ্গু পরিস্থিতি আগের তুলনায় অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে হল প্রশাসন।
পরিসংখ্যান অনুযায়ী, গত বছর শহীদ আজিজ হলে তিনজন শিক্ষার্থী ডেঙ্গুতে আক্রান্ত হলেও এ বছর এখন পর্যন্ত সেখানে কোনো শিক্ষার্থী আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।
পড়ুন>>নেদারল্যান্ডসের কোচ হিসেবে জাভির প্রথম জয়
এছাড়া গত বছর জি. এম. এ. জি. ওসমানী হলে আটজন এবং বীর প্রতীক ক্যাপ্টেন সিতারা বেগম হলে ছয়জন শিক্ষার্থী আক্রান্ত হয়েছিলেন। চলতি বছর পর্যন্ত ওসমানী হলে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিনজনে এবং মেয়েদের সিতারা বেগম হলে একজন শিক্ষার্থী আক্রান্ত হয়েছেন।
আবাসিক হলের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলেছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী এবং ওসমানী হলের বাসিন্দা ইফতেখার ইসলাম।
তিনি জানান, গত সপ্তাহে জ্বরে আক্রান্ত হওয়ার দুই দিন পর তার ডেঙ্গু শনাক্ত হয়। বর্তমানে তিনি সুস্থ আছেন। তিনি হল প্রশাসনের উদ্যোগের প্রশংসা করে জানান, নিয়মিত ফগিংয়ের কারণে হলের পরিবেশ ইতিবাচক রয়েছে। তিনি মনে করেন, বাইরে যাতায়াতের কারণেই মূলত ডেঙ্গুর ঝুঁকি বাড়ছে, হলের পরিবেশের কারণে নয়।
পড়ুন>>কুড়িগ্রামে ৭৪টি ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার, পদ থেকে অব্যাহতি
হল প্রশাসনের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং ও ময়লা-আবর্জনা পরিষ্কারের কাজ চলমান রয়েছে। এ বিষয়ে জি. এম. এ. জি. ওসমানী হলের প্রভোস্ট অধ্যাপক মো. মাহবুবুর রহমান জানান, ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত ফগিং করা হচ্ছে এবং আশেপাশের আবর্জনা পরিষ্কার রাখা হচ্ছে। এতে কোথাও পানি জমে থাকার সুযোগ নেই। পাশাপাশি তিনি শিক্ষার্থীদের মশারি ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের চারটি হলের প্রভোস্টদের সমন্বিত উদ্যোগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হচ্ছে। হল প্রশাসনের নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের ব্যক্তিগতভাবে সচেতন ও সাবধান থাকার আহ্বান জানানো হয়েছে। নিয়মিত স্বাস্থ্য সচেতনতা ও পরিচ্ছন্নতা বজায় রাখলে আবাসিক হলগুলোতে ডেঙ্গুর ঝুঁকি আরও কমিয়ে আনা সম্ভব হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
সামগ্রিকভাবে বুটেক্স প্রশাসন ও আবাসিক শিক্ষার্থীদের যৌথ প্রচেষ্টায় ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে বেশ কার্যকর ভূমিকা রাখছে, যা গত বছরের তুলনায় পরিস্থিতির উন্নতিতে সাহায্য করেছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























