রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৯:০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬ ৬ বার পড়া হয়েছে
রেল কর্মকর্তার সঙ্গে হাতাহাতির প্রতিবাদে চিলাহাটিতে মানববন্ধন
রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতির ঘটনার প্রতিবাদে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী নীলফামারীর ডোমার উপজেলার ১নং ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি রেলওয়ে স্টেশনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১০ আগস্ট সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চিলাহাটি রেলওয়ে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্টেশনের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ১৫ থেকে ২০ জন অংশ নেন।
পড়ুন>> সৌদি আরবে সোফা কারখানার অগ্নিকান্ডে নিহত ১৬ বাংলাদেশীর মধ্যে নওগাঁর ১৩জন
মানববন্ধনে রেলওয়ের কর্মকর্তা-কর্মচারীরা তাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান। একই সঙ্গে দায়িত্ব পালনকালে কোনো কর্মকর্তা-কর্মচারীর সঙ্গে অসদাচরণ, বাকবিতণ্ডা কিংবা হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন চিলাহাটি রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুহুল আমিন, সহকারী স্টেশন মাস্টার হায়দার আলী, হেড বুকিং কাওসার আলী, বুকিং সহকারী নাসির উদ্দীন, বুকিং সহকারী নাসরিন আক্তারসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী।
পড়ুন>>ভূরুঙ্গামারীতে জমি নিয়ে সংঘর্ষে যুবক নিহতের ঘটনায় গ্রেপ্তার ১৭
এসময় রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীরা বলেন, দায়িত্ব পালনরত অবস্থায় তাদের নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। কর্মক্ষেত্রে কোনো কর্মকর্তা-কর্মচারীর ওপর হামলা, অসদাচরণ বা দায়িত্ব পালনে বাধা দেওয়ার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ ধরনের ঘটনায় দ্রুত তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
উল্লেখ্য যে, গত ৭ আগস্ট রাজশাহী রেলওয়ে স্টেশনে সিল্ক সিটি আন্তঃনগর ট্রেনে টিকিট চেকিংকে কেন্দ্র করে রেলওয়ের চিফ কমার্শিয়াল অফিসার আহসান উল্লাহ ভূঁইয়ার সঙ্গে এক যাত্রীর বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে বলে জানা যায়।
এর প্রতিবাদে এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন রেলওয়ে স্টেশনের মতো চিলাহাটি রেলওয়ে স্টেশনে ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























