রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক ৯৭৫ তম উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক ৯৭৫ তম উদ্বোধন : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে গিয়ে আটক দুই তরুণী ৬ মাস আগের মামলায় গ্রেপ্তার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশের জয়ে চাপে ভারত, ফাইনালে ওঠার কঠিন সমীকরণ আইডিআরএ’র সদস্য (প্রশাসন) হিসেবে নিয়োগ পেলেন মো. সিরাজুল ইসলাম প্রতিবন্ধীদের কর্মসংস্থান ও দক্ষতায় গুরুত্ব দিচ্ছে কাতার চেম্বার যবিপ্রবির দুই শিক্ষকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের প্রতিবাদে শিক্ষার্থীদের মানববন্ধন ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্প: ফের আলোচনায় প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: টাইগারদের ভিডিও কলে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের জন্য এখনো অনুকূল পরিবেশ তৈরি হয়নি: পররাষ্ট্র মন্ত্রণালয় ভূরুঙ্গামারীতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন মৌলভীবাজারের রাজনগরে চা শ্রমিক দম্পতির অস্বাভাবিক মৃত্যু

রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক ৯৭৫ তম উদ্বোধন

নরসিংদী থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : শনিবার, ২৭ জানুয়ারী, ২০২৪
রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক ৯৭৫ তম উদ্বোধন

নরসিংদীর রায়পুরা শাখার অগ্রণী ব্যাংক ৯৭৫ তম উদ্বোধন।

প্রান্তিক মানুষের দোরগোরায় ব্যাংকিং সেবাকে সম্প্রসারিত করার লক্ষ্যে বাংলাদেশ অগ্রণী ব্যাংক পিএলসি এর নরসিংদীর রায়পুরায় ‘অগ্রণী ব্যাংক রায়পুরা বাজার শাখা’ নামে ব্যাংকের একটি নতুন শাখা উদ্বোধন করা হয়েছে।
আজ (২৭ জানুয়ারি) শনিবার দুপুরে রায়পুরা বাজার সদর রোড এন এম ভবনের দ্বিতীয় তলায় ব্যাংক কার্যালয়ে উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৫ রায়পুরা আসনে সাংসদ রাজিউদ্দিন আহমেদ রাজু এমপি।

উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের নরসিংদী অঞ্চল প্রধান মো শাহজাহান খান। ব্যাংকের ঢাকা অঞ্চলের ২ মহাব্যবস্থাপক মো শামছুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো মুরশেদুল কবির, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ওয়াহিদা বেগম, পৌর মেয়র মো জামাল মোল্লা।

এছাড়াও রায়পুরা উপজেলা সহকারী কমিশন ভূমি মো শফিকুল ইসলাম, রায়পুরা শাখার প্রধান কর্মকর্তা মো আবুল কাসেম ও সিনিয়র সহ কারি কর্মকর্তা মোহাম্মদ মুকিদুজ্জামান ভূইয়া, শাখা ব্যবস্থাপক মো শহীদুল্লাহ খন্দকারসহ ব্যাংকের উর্দ্ধতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

এছাড়া উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য অতিথিবৃন্দ।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!