রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয়: বাংলাদেশের পারফরম্যান্সে স্তব্ধ বিশ্ব ক্রিকেট বাংলাদেশের বিপক্ষে ইনিংস ব্যবধানে হার এড়ালো অস্ট্রেলিয়া বিদ্যুৎ ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের অপরিকল্পিত পদক্ষেপ দায়ী: প্রধানমন্ত্রী তিন ইরানি পাইলট আটকের অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিল কাতার অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের

রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

রায়পুরা (নরসিংদী) থেকে সাদ্দাম উদ্দীন রাজ
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

রায়পুরায় বজ্রপাতে একজনের মৃত্যু

নরসিংদীর রায়পুরায় ঝড়-বৃষ্টির সময় বজ্রপাতে মো জাকির আলী (৪০) নামে একজনের মৃত্যু হয়েছে।

নিহত জাকির আলী জেলার মনোহরদী উপজেলার হাতিরদিয়া এলাকার আলীম উদ্দিনের ছেলে। রায়পুরার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণ্যেরটেক এলাকায় শ্বশুর বাড়িতে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে বসবাস করতেন। তিনি পেশায় একজন মুরগি আনা-নেওয়ার পিকাপভ্যান চালক ছিলেন।

আজ মঙ্গলবার (১৬ এপ্রিল) বিকেলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এর আগে আনুমানিক বেলা সাড়ে ৪ ঘটায় ঝড়-বৃষ্টির বজ্রপাতে গুরুতর আহত হন।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানান, জাকির আলী ব্রাহ্মণ্যেরটেক এলাকার বাবর আলীর মেয়ের সাথে সংসার পাতেন। বিয়ের পর থেকে দীর্ঘ ৮-১০ বছর যাবৎ পরিবার নিয়ে এই এলাকা বসবাস করতেন। তিনি মুরগি আনা-নেওয়ার পিকাপভ্যান চালক ছিলেন। এলাহী বাক্সের বাড়ির সামনে রাস্তায় বসে ছিলেন।

পড়ুন>>নরসিংদীতে মরা নদীর তীরে অষ্টমী স্নানে ভক্ত পূণ্যার্থীদের ঢল

ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন। তার ডান পাশ কিছুটা জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে জেলা হাসপাতালে পাঠান। জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মরজাল ইউপি সদস্য সাব্বির আহমেদ তুহিন বলেন, জাকির আলী রাস্তা পাশে বসা ছিলেন ঝড়বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হন।

এ সময় তার ডান পাশ জলসে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে বারৈচা বেসরকারি হাসপাতালে নিয়ে গেছে প্রাথমিক চিকিৎসা শেষ কর্তব্যরত চিকিৎসক জেলা হাসপাতালে পাঠান।

জেলা হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ বাড়িতে নিয়ে আসা হয়েছে। জানাজা শেষে ব্রাহ্মণ্যেরটেক কবরস্থানে দাফন করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!