রায়গঞ্জে ভেজাল গো-খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড প্রদান
- আপডেট সময় : ০৮:১০:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ জুলাই ২০২৩ ৩২৬ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল গো-খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের অর্থদন্ড প্রদান
অবৈধ ভেজাল গো-খাদ্য কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৫০ হাজার টাকা অর্থদন্ড আদায় করা হয়েছে।
জানাযায়, উপজেলার ব্রহ্মগাছা ইউনিয়নের হাসিল হোসেন গ্রামে ছামিদুল ইসলামের চাতালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভেজাল গো- খাদ্য ও মাছের খাদ্য তৈরি করে আসছিল আব্দুর রহিম নামে এক ব্যবসায়ী। তৈরিকৃত ভেজাল খাদ্য বিভিন্ন নামি-দামি কোম্পানির নামে প্যাকেট জাতকরে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করে আসছিল। পড়ুন>>৩ হাজার লাশের গোসল করা সাহসী নারী রোজিনা বেগম
পরে উপজেলা নির্বাহী অফিসার তৃপ্তি কনা মন্ডল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২ টায় রায়গঞ্জ থানা পুলিশের সহায়তায় ভ্রাম্যামন আদালত পরিচালনা করেন।
এসময় অবৈধ ভাবে ভেজাল খাদ্য তৈরি করায় মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা কালে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের ভেটেনারী সার্জন ডা: আমিনুল ইসলাম সহ আরো অনেকে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















