ঢাকা ০৬:১৯ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরান সংকট নিয়ে হোয়াইট হাউসে ট্রাম্প-কাতার প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক আজ টুঙ্গিপাড়ায় সরকারি কৃষি প্রণোদনা নিয়ে অনিশ্চয়তা, দুশ্চিন্তায় স্থানীয় চাষিরা স্বরাষ্ট্রমন্ত্রী: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা প্রস্তাব বিদেশিদের দ্বারে ধরনা দিচ্ছেন হাসিনা, মন্তব্য রিজভীর নতুন পাসপোর্ট ও পরিচয়পত্রের জন্য দিল্লিতে আবেদন জানালেন শেখ হাসিনা শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা জানেন না স্বরাষ্ট্রমন্ত্রী চালের মজুত পর্যাপ্ত হলেও কেন কমছে সরকারি খাদ্য বিতরণ বিপথগামিতা রোধে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় জোর এমপি জহিরের প্রথম বাংলাদেশি হিসেবে সাত হাজার টেস্ট রানের মাইলফলক মুশফিকের

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪ ২৩৭ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে নূর হোসেন (২৪) নামে কৃষকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটছে।

শনিবার (২৭ জুলাই) বিকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের চেংমারি আলু বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। মৃত নূর হোসেন উপজেলার চেংমারি আলু বাড়ি এলাকার আমিরুল ইসলামের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, মো. নূর হোসেন (২৪) তার বাড়ির পাশে ধানের ক্ষেতে পানি দেওয়ার জন্য তার নিজস্ব শ্যালো মেশিনটি চালু করতে যায়।

এ সময় মেশিনের একটি যন্ত্র ছিটকে নূর ইসলামের মাথার লাগার সাথে সাথেই মাথা ফেটে যায়। এতে তার মাথার খুলি মারাত্মকভাবে ক্ষত হয়ে রক্তপাত হতে থাকে। পরে স্থানীয়রা উদ্ধার করে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষাণা করেন।

রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়ন্ত কুমার সাহা জানান, শ্যালো মেশিন চালু করতে গিয়ে মেশিনের একটি যন্ত্র ছিটকে মাথা ফেটে কৃষকের মৃত্যু হয়েছে।

নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় জেলা এডিএম এর অনুমতি সাপেক্ষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে শ্যালো মেশিন চালু করতে গিয়ে দুর্ঘটনায় কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩০:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুলাই ২০২৪