ঢাকা ০১:২৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ ‘স্ত্রীর প্রশংসা দিবস’: যে মানুষটি নীরবে আগলে রাখেন পুরো সংসার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি অভিনেতা রিফাত চৌধুরী ভালোবাসার মানুষকে বিয়ে করতে না পেরে চিরকুট লিখে চতুর্থ শ্রেণি শিক্ষার্থী আত্মহত্যা ইসরায়েলের কাছে ৬০ হাজার ভারী বোমা বিক্রির প্রস্তুতি যুক্তরাষ্ট্রের রাজধানীর বিভিন্ন এলাকায় বাসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণ বিগত সরকার শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে: রুহুল কবির রিজভী জেনারেশন জেড: বড় হওয়ার পথ কেন কঠিন হচ্ছে? রিয়াদে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নির্দেশনা না মানলে বিমা কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা: আইডিআরএ ঢাকায় রাতভর বৃষ্টিতে জলমগ্ন বিভিন্ন রাস্তা

রাণীশংকৈলে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে শিকার হয় এলাকাবাসী

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৭৪ বার পড়া হয়েছে

রাণীশংকৈলে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে শিকার হয় এলাকাবাসী

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাণীশংকৈলে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে শিকার হয় এলাকাবাসী

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌর শহরের অদূরে দক্ষিণ সন্ধ্যারই ঘুঘুডারা সূনেল মার্কেট থেকে সাথি হিমাগার যেতে সড়কের প্রবেশ মুখে প্রায় ১০০ মিটার রাস্তায় অল্প বৃষ্টিতেই সৃষ্টি হয় প্রায় হাটু সমান জলাবদ্ধতা।

পড়ুন>> কাউনিয়ায় ১৩৪ বোতল ফেন্সিডিলসহ মাদক কারবারি গ্রেফতার

কোন দিকে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এ সমস্যা দীর্ঘদিন ধরে ফেস করতে হচ্ছে ওই পথে চলাচলকারি যানবাহন ও পথচারীদের। এতে তরে প্রায় ছোট খাটো দুর্ঘটনার শিকার হচ্ছেন অনেকে।

ফলে পথচারীদের ভোগান্তি পৌঁচেছে চরমে। সবচেয়ে সমস্যায় পড়তে হয় এই পথে নিয়মিত চলাচলকারী ৩ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। রাস্তায় পানি জমে থাকার কারণে উভয় পাশের দোকানের বারান্দা দিয়ে আসা-যাওয়া করতে হয় তাদের।

স্থানীয়দের অভিযোগ পানি নিষ্কাশনের জন্য নালা বা ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বৃষ্টি হলে রাস্তায় জমে হাঁটু সামান পানি। এমন পরিস্থিতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে, ক্ষুদ্র বাঁশবাড়ি, হাটগাঁও, বাণীদিঘি ও ঘুঘুডারা এলাকার মানুষসহ শিক্ষার্থীদের। শুক্রবার ২৭ জুন দুপুরে সরেজমিনে গিয়ে দেখা গেছে রাস্তায় পানি জমে থাকা পানিতে হাঁসগুলো সাঁতার কাটছে।

ভারি বর্ষণে এ দুর্ভোগ সীমাহীন আকার ধারণ করে। আরো দেখা যায়, রাস্তায় জলাবদ্ধতার কারণে চলাচলে বেগ পেতে হচ্ছে ট্রাক,ইজিবাইক, মোটরসাইকেল, অটো রিক্সা ও ভ্যান চালকদের। পানি নিষ্কাশনের ব্যবস্থা ব্যবস্থা না থাকায় রাস্তায় যানবাহন, পথচারী ও শিক্ষার্থীদের চলাচলে ব্যাপক ভোগান্তি সৃষ্টি হয়েছে।

স্থানীয়দের অভিযোগ একটু বৃষ্টি হলে রাস্তায় পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়ে। ওই এলাকার আকালু দেব বলেন, অল্প বৃষ্টি হলেই এ রাস্তায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। আমাদের চলাচলের ক্ষেত্রে চরম ভোগান্তিতে পড়তে হয়। আমরা এই রাস্তাটির জলাবদ্ধতা দূরীকরণের জন্য জোর দাবি জানাচ্ছি।

পড়ুন>> ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমের

মোটরসাইকেল চালক, লক্ষণ দেব বলেন, বৃষ্টি কমলেও রাস্তায় সব সময় পানি জমে থাকে পানির মধ্য দিয়ে মোটরসাইকেল চালানোর সময় রাস্তার অবস্থা বোঝা যায় না। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। রাস্তাটিতে অনেকটা ঝুঁকি নিয়ে চলাচল করতে হয়।

ভ্যান চালক মুক্তার হোসেন জানান, জলাবদ্ধতার কারণে রাস্তার পরিস্থিতি খুবই বাজে রূপ ধারণ করেছে।

এসময় ভ্যান চালাতে সমস্যায় পড়তে হয়। কাদা পানিতে পড়ে দুর্ঘটনার শঙ্কায় থাকি। আমরা রাস্তাটির দ্রুত সংস্কার চাই।

ঘুঘুডারা সুনিল মার্কেটের কীটনাশক ব্যবসায়ী, সোহেল রানা বলেন, সড়কের এই অংশের জলাবদ্ধতার জন্য মার্কেটের ব্যবসায়ী ও ভোক্তা সবার দুর্ভোগ পোহাতে হচ্ছে। এমন অবস্থায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হলে মার্কেটের ক্রেতা, ব্যবসায়ী ও পথচারীরা এ ভোগান্তি থেকে মুক্তি পাবে।

উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) শাফিউল মাজলুবিন রহমান মুঠোফোনে বলেন, সন্ধ্যারই ঘুঘুডারা এলাকায় বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়া রাস্তাটির পানি নিষ্কাশনের জন্য নালা তৈরির উদ্যোগ নেওয়া হবে। আশা করি জনসাধারণ দ্রুত এই সমস্যার প্রতিকার পাবেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাণীশংকৈলে বৃষ্টি হলেই সড়কে জলাবদ্ধতা দুর্ভোগে শিকার হয় এলাকাবাসী

আপডেট সময় : ০৮:১২:০১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫