রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
- আপডেট সময় : ১০:৪৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫ ৭৭ বার পড়া হয়েছে
রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন
রাণীশংকৈলে পৌর বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন।
ঠাকুরগাঁয়ের রাণীশংকৈলে সোমবার (৭ জুলাই) বিকালে পৌর বিএনপির আয়োজনে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। একই সাথে উপজেলা বিএনপির প্রয়াত দুই নেতার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
রাণীশংকৈল ডিগ্রী কলেজ হলরুমে পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহাজান আলীর সভাপতিত্বে ও সম্পাদক মহসিন আলীর সঞ্চালনায় পৌর বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ জিয়াউল হক জিয়া।
পড়ুন>>কুড়িগ্রামে গণঅভ্যুত্থানে শহীদের স্মৃতি সংরক্ষণে “জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ” নির্মাণের লক্ষে সভা অনুষ্ঠিত
আরো উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক হামিদুর রহমান খান, জিয়া পরিষদের আহ্বায়ক শরিফউদ্দিন মাস্টার, পৌর বিএনপি সহ সভাপতি রোকীনুজ্জামান,পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাদেকুল ইসলামসহ ওয়ার্ড বিএনপির সভাপতি সম্পাদকসহ পৌর বিএনপির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত রাণীশংকৈল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আইনুল হক মাস্টার ও সাবেক পৌর প্রশাসক, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মন্জুর আলমের স্মৃতি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























