রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি মোজাফফর হোসেন
নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাফফর হোসেন। নওগাঁ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুরে। নওগাঁ পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক। এ সময় জেলা পুলিশ সুপার পত্নীতলা থানার (ওসি) মোজাফফর হোসেনের হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা স্মারক তুলে দেন।
পুলিশ সুপার মুহাম্মদ রাশিদুল হক সভায় উপস্থিত অফিসার ফোর্সদের উদ্দেশে তিনি বলেন, সকল পুলিশের অভ্যন্তরীন শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং আইন বিধি মেনে কাজ করার বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, এর আগে পত্নীতলা থানার ওসি মোজাফফর হোসেন রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার সম্মাননা স্মারক গ্রহণ করেছেন। ইতোপূর্বেও তিনি নওগাঁ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন।
ইতোপূর্বে মহাদেবপুর থানায় অফিসার ইনচার্জ থাকাকালীন সৎ. সাহসী ও দক্ষ অফিসার হিসেবে সাধারণ মানুষের মনিকোঠায় ঠাঁই করে নিয়েছিলেন। তিনি ১৯৯৯ সালে পুলিশে যোগদান করেন।
এছাড়া যেকোনো ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
তিনি, মাদক ও চোরাকারবারিদের উদ্দেশ্যে বলেন, বিগত সময় কি হয়েছে তা জানতে চাইনা এখন থেকে মাদক, ইভটিজিং ও আইন পরিপন্থী কাজ কঠোর হস্তে নিয়ন্ত্রণ করা হবে।
তিনি মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের উদ্দেশ্য বলেন, হয় মাদক ছাড়, না হয় পত্নীতলা ছাড়ো। এ বিষয়ে কোন ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন।
মে মাসে পত্নীতলা থানা পুলিশের মধ্যে আরও যারা শ্রেষ্ঠ হয়েছেন তারা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা-ধামইরহাট সার্কেল মুঃ আব্দুল মমীন, পুলিশ পরিদর্শক (তদন্ত) সেলিম রেজা, এএসআই রমজান আলী।
Leave a Reply