ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনুমোদিত ২০২৭ সালের সরকারি ছুটির তালিকা সন্তান জন্মের তিন দিনেই সড়কে প্রাণ গেল মার, আইসিইউতে নবজাতক ভূরুঙ্গামারীতে বেতনের দাবিতে মাদ্রাসা সুপার অবরুদ্ধ নীলফামারীতে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার তাহিরপুর শাহ আরেফিন মাজার নিয়ে দুই পক্ষ মুখোমুখি প্রশাসন নীরব মাদকাসক্ত ছেলের মাকে প্রাণ নাশের হুমকি: প্রাণ ভয়ে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে মা চকরিয়ায় ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু: শোকের ছায়া এলাকায় ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা ইস্টার্ন ব্যাংকে ট্রেইনি অফিসার নিয়োগ: আবেদন করবেন যেভাবে কাতারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬ ১২ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ম্যানচেস্টার সিটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ডের দলবদল নিয়ে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে। ক্লাবটির বিরুদ্ধে ২০০৯ সাল থেকে আর্থিক বিধি লঙ্ঘনের ১১৫টি গুরুতর অভিযোগ রয়েছে। স্বাধীন কমিশনের তদন্তে এই অভিযোগগুলো প্রাথমিকভাবে প্রমাণিত হলেও এখনো কোনো চূড়ান্ত শাস্তির ঘোষণা আসেনি। ফুটবল বিশ্বে এই ইস্যু নিয়ে নানা জল্পনা চলছে; সিটির বিরুদ্ধে বড় অঙ্কের পয়েন্ট কর্তন কিংবা অবনমনের মতো শাস্তির সম্ভাবনা দেখা দিলে দলের বড় তারকাদের দল ছাড়ার গুঞ্জন জোরালো হচ্ছে। আর্থিক অনিয়মের অভিযোগে ক্লাবটি বড় ধরনের শাস্তির মুখে পড়লে সিটি ছাড়ার সিদ্ধান্ত নিতে পারেন নরওয়েজিয়ান এই স্ট্রাইকার।

হালান্ডের ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তার বাবা আলফ-ইঙ্গে হালান্ড অতীতে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসের বিরুদ্ধে ওঠা ম্যাচ পাতানোর অভিযোগের কথা স্মরণ করিয়ে দেন। তিনি জানান, আদালতের আপিল প্রক্রিয়ার চূড়ান্ত সিদ্ধান্তের জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন। আলফ-ইঙ্গে বলেন, ‘সিটি মনে করে, নিজেদের নির্দোষ প্রমাণ করার জন্য তাদের কাছে যথেষ্ট শক্ত আইনি যুক্তি রয়েছে। আমরা সেই চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষায় আছি। যদিও অন্য ক্লাবগুলোর সমর্থক এবং অনেক সাংবাদিক সিটির ওপর কঠোর শাস্তির প্রয়োগ দেখতে চাইছেন।’ তিনি বলেন, ‘জুভেন্টাসের বিরুদ্ধেও ম্যাচ পাতানোসহ বেশ কয়েকটি অভিযোগ ছিল। তার বাবা আলফ-ইঙ্গে হালান্ডের বক্তব্যেও পাওয়া গেছে এমন আভাস। এদিকে চলতি মৌসুমে গোলের ধারাবাহিকতা ধরে রেখেছেন হালান্ড।

ক্লাবের বিরুদ্ধে মামলার চূড়ান্ত আইনি সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই হালান্ড পরবর্তী পদক্ষেপ নেবেন বলে ধারণা করা হচ্ছে। ক্লাব নির্দোষ প্রমাণিত হলে এক পরিস্থিতি তৈরি হবে, তবে অবনমনের মতো কঠোর শাস্তি নেমে এলে পরিস্থিতি পাল্টে যেতে পারে। তবে ছেলের ক্যারিয়ার নিয়ে বাবা আলফ-ইঙ্গে আপাতত খুব বেশি বিচলিত নন। তিনি জানান, ‘আর্লিংয়ের মূল মনোযোগ কেবল খেলার ওপর। সে মাঠে যত বেশি সম্ভব সময় কাটাতে চায়। এই বিষয়গুলো নিয়ে আমরাই বরং বেশি ভাবছি।’ আমার মনে হয়, মাঠের বাইরের আমরাই এসব বিষয় নিয়ে বেশি ভাবছি।’।

চলতি মৌসুমেও নিজের চিরচেনা ফর্মে আছেন এই গোলমেশিন। প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে তিনি ৯টি গোল করেছেন। যদিও গত সপ্তাহে ব্রাইটনের বিপক্ষে ১-০ গোলে হারের ম্যাচে তিনি জালের দেখা পাননি। ২০২৬ সালের ব্যালন ডি’অর ভোটে অষ্টম স্থান অর্জনকারী এই স্ট্রাইকারকে পাওয়ার দৌড়ে রিয়াল মাদ্রিদ এবং আর্সেনালের নাম জোরেশোরে শোনা যাচ্ছে। সব মিলিয়ে, সিটির বিরুদ্ধে মামলার সুরাহা না হওয়া পর্যন্ত ফুটবল বিশ্ব এবং হালান্ড পরিবার পরিস্থিতির দিকে কড়া নজর রাখছে। প্রিমিয়ার লিগের প্রথম নয় ম্যাচে তার গোলসংখ্যা ৯।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ম্যান সিটির শাস্তির খবরে হালান্ডকে নিয়ে বাড়ছে জল্পনা

আপডেট সময় : ০৭:১৩:০১ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬