মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত

মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

মোরেল গঞ্জ (বাগের হাট) থেকে কলি আক্তার
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪
মোরেলগঞ্জে মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু

মোরেলগঞ্জে নদীতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

বাগেরহাটের মোরেলগঞ্জ পানগুছি নদীতে মাছ ধরতে গিয়ে শ্রোতের তোড়ে পানিতে ডুবে গিয়ে মারাগেছে ইমাম হোসেন গাজী নামের এক স্কুল ছাত্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরের দিকে উপজেলার পুটিখালী ইউনিয়নের সোনাখালী গ্রামে।

সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার মো.রফিকুল ইসলাম জানান, ওই গ্রামের খেলাফত হোসেন গাজীর ছেলে স্থানীয় শ্রেনিখালী শহীদ শেখ রাসেল মুজিব স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র ইমাম হোসেন গাজী(১৪) শুক্রবার দুপুর ১২টার দিকে তার আপন চাচাতো ভাই জিয়াদ গাজীকে(১১) সঙ্গে নিয়ে পানগুছি নদীতে মাছ ধরতে যায়।

মাছ ধরাকালীন সময় প্রচন্ড শ্রোতের তোড়ে হাতে জালের দড়ি পেচিঁয়ে গেলে সে পানিতে তলিয়ে যায়। এসময় তার সঙ্গে থাকা চাচাতো ভাই জিয়াদ গাজীর ডাক চিৎকারে আশ-পাশের লোকজন ছুটে গিয়ে তাকে খুঁজতে থাকে।

পড়ুন>>চেন্নাইয়ে বারের ছাদ ভেঙ্গে তিনজনের মৃত‍্যু

পরবর্তীতে প্রায় আধা ঘন্টা পর ওই স্থানে নোঙর করা ইট বোঝাই একটি ট্রলার তাদের নোঙর তুলতে গেলে ওই নোঙরের সাথে জালে পেচানো অবস্থায় ইমাম হোসেনের লাশ উদ্ধার করা হয়।

ঘটনা নিশ্চিত করে মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামালা রেকর্ড করা হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!