মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ  : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
তিক্ততা কাটিয়ে কাতারের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী ইরান রাণীশংকৈলে রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত বিএনপি ব্যর্থ হলে দেশের ক্ষতি হবে: সারজিস আলম বগুড়ায় নারী অনলাইন নিরাপত্তা ঘটনায় মামলার প্রধান অভিযোগে জড়িত ব্যক্তি গ্রেপ্তার ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ‘নরকে পাঠানোর’ কড়া হুঁশিয়ারি ইরানের বাংলাদেশ-চীন কারিগরি শিক্ষা সহযোগিতায় নতুন দিগন্ত: সমঝোতা স্মারক সই কাউনিয়ার নাজিরদহ বসুনিয়া টারী কবরস্থানের সাইনবোর্ড উত্তোলন বাউফলের চন্দ্রদ্বীপকে পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার ঘোষণা এমপি শফিকুল ইসলাম মাসুদের তাহিরপুরে যাদুকাটা ও পাটলাই নদীর ৬টি ঘাটে অতিরিক্ত টোল আদায় আগামী সোমবার মন্ত্রিসভায় উঠতে পারে নতুন পে-স্কেল, দ্রুত প্রজ্ঞাপনের সম্ভাবনা

মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ 

কাউনিয়া (রংপুর) থেকে আব্দুল কুদ্দুছ বসুনিয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ শিক্ষার্থীর নদীতে ঝাঁপ 

রংপুরের কাউনিয়ায় মায়ের সামনে তিস্তা রেল সেতু থেকে কলেজ ছাত্রীর নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ।

তিস্তা রেল সেতুর উপর থেকে ফারজানা আক্তার কাকলি নামের এক কলেজ ছাত্রী নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ রয়েছে।

এসময় মেয়েটির মা তার সাথে সেতুতে দাঁড়িয়ে ছিল। ডুবে যাওয়া মেয়েটি কে ফায়ার সার্ভিসের ডুবরি দল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বেলা ৩ টার দিকে।

তিস্তা সেতু এলাকায় গিয়ে, নিখোঁজ শিক্ষার্থীর মা ফেরদৌসী আক্তার জানায়, গতকাল মেয়েটি রাগ করে বাড়িতে যায়নি।

সে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ থেকে এইচএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেয়। কিন্তু ভর্তির সুযোগ না হওয়ায় সে কয়েক দিন ধরে মন খারাপ করে ছিল।

ওই ছাত্রীর নুর নামে এক ছেলের সাথে তার সম্পর্ক ছিল, প্রায় তারা দেখা করতো এ বিষয়ে তাকে বারণ করা হয়। এ কারণে সে বাড়িতে যায়নি।

মঙ্গলবার সকালে সে মোবাইল করে তার সার্টিফিকেট নিয়ে তিস্তা সেতুতে তার মাকে আসতে বলে।

মঙ্গলবার দুপুরে মা-মেয়ের দেখা হয় সেতুর মাথায়। তারা দু-জনে রেল সেতুর উপর দিয়ে হাটতে হাটতে তিন নম্বর গার্ডারের নিকট গিয়ে মাকে বলে মা বিদায় আর দেখা হবে না, বিদায় মা বিদায় বলে তিস্তা নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়।

পরে মায়ের চিৎকারে লোকজন ছুটে এসে ফাঁয়ার সার্ভিস স্টেশনে ও পুলিশ কে খবর দেয়। ফাঁয়ার সার্ভিসের ডুবরি দল এসে লাশ উদ্ধার কাজ পরিচালনা করছে।

ফারজানা আক্তার কাকলি রংপুর লালবাগ বালাপাড়া গ্রামের আব্দুল কাইয়ুমের কন্যা। কাউনিয়া থানা অফিসার ইনচার্জ ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!