মান্দায় পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর প্রত্যাশীর আবেদন ফর্ম জমা না নেওয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মান্দায় পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর প্রত্যাশীর আবেদন ফর্ম জমা না নেওয়ার অভিযোগ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
বিশ্বনাথে নিষিদ্ধ ছাত্রলীগের ৪৫ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের মামলা ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে সাড়ে ৪ হাজার পিস ইয়াবসহ গ্রেপ্তার-২ কাউনিয়ায় বেশি দামে সার বিক্রি: বিসিআইসি ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের গোপন কারাগার নিয়ে তদন্ত কমিটি গঠন মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি: ইসরায়েল-আমিরাত জোটের জন্য কেন এটি বড় ধাক্কা? কাউনিয়ায় সম্প্রীতির বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আন্তঃধর্মীয় সংলাপ ম্যাচের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো কয়েকজন দলে আছে: মুশফিক পানি কমলেও নাগেশ্বরীর বামনডাঙা ইউনিয়নে পানিবন্দি হাজারও মানুষ টেক্সাসে ইসলামবিদ্বেষী তৎপরতা বৃদ্ধি: আতঙ্কে স্থানীয় মুসলিমরা ফিফা সভাপতি ইস্যুতে এশিয়ান ফুটবলে বিভাজন: এএফসি ও কাতার ফুটবল অ্যাসোসিয়েশনের পাল্টাপাল্টি অবস্থান

মান্দায় পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর প্রত্যাশীর আবেদন ফর্ম জমা না নেওয়ার অভিযোগ

মান্দা (নওগাঁ ) থেকে আমজাদ হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩
মান্দায় পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর প্রত্যাশীর আবেদন ফর্ম জমা না নেওয়ার অভিযোগ

নওগাঁর মান্দায় পশ্চিম দুর্গাপুর মাধ্যমিক বিদ্যালয়ে চাকুরীর প্রত্যাশীর আবেদন ফর্ম জমা না নেওয়ার অভিযোগ।

মান্দায় পশ্চিমদুর্গাপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অফিস সহায়ক পদে চাকরি প্রত্যাশীর আবেদন ফর্ম জম না নেওয়ার অভিযোগ পাওয়া গেছে ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মমতাজ আলীর বিরুদ্ধে।

এঘটনায় আবেদনকারী ভক্তভোগী মানসুরা খাতুন (১৫ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩০ শে সেপ্টেম্বর জাতীয় দৈনিক জবাবদিহি পত্রিকায় কয়েকটি শূন্য পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেন স্কুল কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে আবেদনের জন্য নোটিশ দেন প্রধান শিক্ষক মমতাজ আলী।

ভুক্তভোগী মানসুরা খাতুন জানান, বিজ্ঞপ্তি প্রকাশের পর ১৩ ও ১৪, অক্টোবর আবেদন ফরম জমা দিতে গেলে প্রধান শিক্ষক তালবাহানা শুরু করে। সর্বশেষ ১৫ অক্টোবর স্থানীয় ইউপি সদস্য মোঃ বেলাল হোসাইন এর সহযোগিতায় আবেদন ফর্ম জমা দিতে গেলেও আবেদন ফর্ম গ্রহণ করেননি প্রধান শিক্ষক।

মানসুরা আরোও জানান ২০১২ সালে আমার স্বামী আমিনুল হোসেনকে চাকরি দেওয়ার কথা বলে প্রতিষ্ঠানের উন্নয়ন কল্পে ৩ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে আত্মসাৎ করেছেন ঐ প্রধান শিক্ষক।

বিষ্ণুপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বেলাল হোসেন জানান, মানসুরা বেগম ১৩ তারিখ ও ১৪ তারিখ আবেদনপত্র জমা দিতে গেলে সেটি গ্রহণ করেনি।

পরবর্তীতে ১৫ তারিখ আমি নিজে গিয়েও সুপারিশ করেছি কিন্তু সেটি গ্রহণ করা হয়নি। ইতিপূর্বেও এই প্রধান শিক্ষক মানসুরার স্বামীর কাছ থেকে চাকরি দেওয়ার কথা বলে ৩ লক্ষ টাকা আত্মসাৎ করেছে বিষয়টি স্থানীয়রা অবগত রয়েছে।

এ ঘটনায় প্রধান শিক্ষক মমতাজ আলীর বলেন, নবম ও দশম শ্রেণী শাখা চালু করার জন্য মানসুরার স্বামী আমিনুল হোসেন কিছু টাকা খরচ দিয়েছেন। সেটা বারো সালের ঘটনা ১৩ সালে কথা হবে, ১৩ সালের ঘটনা ১৪ সালে কথা হবে, এখন ২৩ সাল এখন কেন এসব কথা।

আবেদনপত্র জমা না নেওয়ার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, যেদিন সময় শেষ সেদিন ৪টার পরে তিনি আবেদন ফরম জমা দিতে এসেছিলেন এই জন্য সেটি গ্রহণ করা হয়নি।

এ ব্যাপারে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও ফোন রিসিভ না করাই মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!