মহেশখালীতে তিনটি নতুন এলএনজি টার্মিনাল করবে সরকার
- আপডেট সময় : ১১:০৩:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ৫ বার পড়া হয়েছে
দেশের চলমান জ্বালানি সংকট নিরসনে কক্সবাজারের মহেশখালীতে আরও তিনটি এলএনজি টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নিয়েছে বর্তমান সরকার। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার জানিয়েছেন, মহেশখালী সমুদ্র উপকূলে একটি এবং মাতারবাড়ীতে স্থলভিত্তিক আরও দুটি এলএনজি টার্মিনাল স্থাপন করা হবে। আগামী দুই বছরের মধ্যেই এসব টার্মিনালের কার্যক্রম দৃশ্যমান হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
রোববার (৮ নভেম্বর) মহেশখালীর মাতারবাড়ীতে চলমান গভীর সমুদ্রবন্দর, কয়লানির্ভর বিদ্যুৎকেন্দ্রসহ ধলঘাটা ও রাজঘাট এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে এসব কথা জানান মুখ্য সচিব। এ সময় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার ও স্থানীয় সংসদ সদস্য আলমগীর মোহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদসহ প্রকল্পের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুখ্য সচিব আরও জানান, মাতারবাড়ীর বিভিন্ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের মধ্যে উপযুক্ত ব্যক্তিদের চাকরির সুযোগসহ বিভিন্ন সুবিধা প্রদান করা হবে। বর্তমান সরকার মহেশখালীকে ঘিরে আরও উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নিয়ে কাজ করছে। মাতারবাড়ীর গভীর সমুদ্রবন্দরের নির্মাণকাজ সম্পন্ন হলে দেশের অর্থনীতি ও যোগাযোগব্যবস্থায় বড় ধরনের আমূল পরিবর্তনের সম্ভাবনা রয়েছে।
প্রকল্পের বিলম্ব নিয়ে কথা বলতে গিয়ে এ বি এম আব্দুস সাত্তার দাবি করেন, বিগত সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই অতীতে এই প্রকল্পগুলো আলোর মুখ দেখেনি। তবে বর্তমান সরকার অত্যন্ত দ্রুততার সঙ্গে সব বাধা দূর করে প্রকল্পগুলোর কাজ এগিয়ে নিতে বদ্ধপরিকর।
সূত্র: দৈনিক এইদিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























