ঢাকা ০১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ সমরাস্ত্র কারখানায় ১৪২টি পদে নিয়োগ: আবেদনের সময়সীমা ও বিস্তারিত তথ্য জাতিসংঘের সাধারণ পরিষদে কাতারের প্রয়াত আমির শেখ হামাদ বিন খলিফার প্রতি শ্রদ্ধাঞ্জলি মেসির দুর্দান্ত গোলে এগিয়ে থেকেও জয় পেল না ইন্টার মায়ামি ইন্দোনেশিয়ার জাভা সাগরে ২৪০ যাত্রী নিয়ে নিখোঁজ জাহাজ কারা অধিদপ্তরের নতুন মহাপরিদর্শক ও অতিরিক্ত মহাপরিদর্শকের নিয়োগ বাতিল সাম্প্রদায়িক বিভাজন নয়, ঐক্যবদ্ধ বাংলাদেশের প্রত্যয়ে নতুন ফোরামের যাত্রা শুরু নারী এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি ভারত ও শ্রীলঙ্কা: শিরোপার লড়াইয়ে মরিয়া দুই দল ইয়েমেনে সংঘাতের তীব্রতা বৃদ্ধি: সৌদি আরবে হুতিদের হামলা ও পাল্টা বিমান অভিযান এমবাপের জোড়ায় ৪-১ গোলে বড় জয় পেল রিয়াল মাদ্রিদ রাখাল থেকে কোটিপতি: টাঙ্গাইলের সখীপুরে বরই চাষে মোসলেমের অভাবনীয় সাফল্য

মদিনায় ভারি বৃষ্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪ ১২৯ বার পড়া হয়েছে

সৌদি আরবের মদিনায় এবার ভারি বৃষ্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মদিনায় ভারি বৃষ্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের মদিনায় এবার ভারি বৃষ্টি হয়েছে। বৃষ্টির পর কিছু এলাকায় আকস্মিক বন্যা দেখা দেয়। সংযুক্ত আরব আমিরাত ও ওমানের পর সৌদি আরবেও দফায় দফায় একই ধরনের বৃষ্টি হচ্ছে।

এতে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন দেশটির সাধারণ মানুষ। এই খবর জানিয়েছে গালফ নিউজ।

জানা গেছে, সোমবার (২৯ এপ্রিল) ঝুম বৃষ্টিতে ভিজেছে পবিত্র নগরী মদিনার মসজিদে নববী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে, মসজিদে নববীতে বৃষ্টিতে ভিজে আনন্দ করছে শিশুরা। বৃষ্টির পরিমাণ এতই বেশি ছিল যে মসজিদটিতে যে ছাউনি আছে সেগুলো বেয়ে বেয়ে সজোরে পানি নিচে নেমে আসে। মদিনার আল ইসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির পানিতে উপত্যকা এবং বিভিন্ন প্রাচীরে পানি উপচে পড়েছে।

সৌদির জাতীয় আবহাওয়া কেন্দ্র মদিনার জন্য সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তারা আবহাওয়ার পূর্বাভাসে জানিয়েছে, মদিনায় আরও বজ্রসহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বইয়ে যেতে পারে। বর্তমান আবহাওয়া পরিস্থিতি দেশের অন্যান্য অঞ্চলগুলোতেও প্রভাব ফেলতে পারে।

বৃষ্টিতে সৃষ্ট বন্যার পানিতে অনেক জায়গায় সাধারণ মানুষের গাড়ি ডুবে গেছে, অনেক জায়গায় রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে এবং অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষকে সহায়তায় জরুরি সেবার কর্মকর্তা ও কর্মচারীরা তাৎক্ষণিকভাবে কাজ শুরু করেছেন বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম।

মদিনা অঞ্চলের সিভিল ডিফেন্স অধিদপ্তর সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ করেছে। বৃষ্টির সময় উপত্যকা এবং জলাধারগুলো থেকে দূরে থাকার আহ্বানও জানিয়েছে তারা। এ ছাড়া কৃষিপণ্য পরিবহনের রাস্তা দিয়ে চলাচলের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মদিনায় ভারি বৃষ্টিতে সর্বোচ্চ সতর্কতা জারি

আপডেট সময় : ০৬:৫২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ মে ২০২৪