মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
ত্রয়োদশ জাতীয় সংসদে ১০টি স্থায়ী কমিটি পুনর্গঠন ও নতুন কমিটি গঠন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে ২৭ পদে নিয়োগ: আবেদনের শেষ তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২৬ কুড়িগ্রামে পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় মোর নাম এই নামে খ্যাত হোক আমি তোমাদেরই লোক’ – নিজ জেলায় গণসংবর্ধনা অনুষ্ঠানে রাষ্ট্রপতি ঠাকুরগাঁওয়ে ট্যাপেনটাডলের বড় চালান জব্দ, নগদ টাকাসহ গ্রেপ্তার ২ তিলাই উচ্চ বিদ‍্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ বাংলাদেশসহ তিন দেশে এলএনজি সরবরাহ স্থগিতের মেয়াদ বাড়াল কাতার এনার্জি ইরানের সঙ্গে যুদ্ধে কোণঠাসা ট্রাম্প, দীর্ঘস্থায়ী সংঘাতের আশঙ্কায় প্যানেটা অস্তিত্ব সংকটে কুতুবদিয়ার ম্যানগ্রোভ বন: লবণ চাষের আগ্রাসনে কমছে উপকূলের রক্ষাকবচ নেপালে বন্যায় নিখোঁজের ১১ দিন পর জীবিত উদ্ধার বৃদ্ধা, শোকের বদলে পরিবারে স্বস্তি

মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

চাঁদপুর থেকে আরাফাত আল-আমিন :
  • প্রকাশিত : সোমবার, ৩ অক্টোবর, ২০২২
মতলব উত্তরে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করলেন অ্যাড. নুরুল আমিন রুহুল এমপি

আওয়ামীলীগ ক্ষমতায় আছে বলেই সকল ধর্মের মানুষ আজ স্বাধীন ভাবে আনন্দ মূখর পরিবেশে তাদের ধর্মীয় অনুষ্ঠান উদযাপন করতে পারছে। বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ দেশ। এদেশের প্রতিটি মানুষ তাদের যার যার ধর্ম স্বাধীন ভাবে পালন করতে পারছে। জামায়াত-বিএনপি ক্ষমতায় আসলে এদেশের সকল ধর্মের মানুষ বিভিন্ন নির্যাতনের স্বীকার হয়।
সোমবার (৩ অক্টোবর) সন্ধ্যায় মতলব উত্তরে শারদীয় দূর্গা পুজায় বিভিন্ন মন্ডপ পরিদর্শন কালে এসব কথা বলেন চাঁদপুর-২ (মতলব উত্তর-মতলব দক্ষিণ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাড. নুরুল আমিন রুহুল। রোববার বিকাল ৫টা থেকে শুরু করে উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় তিনি পূজা উৎযাপন কমিটির নেতৃবৃন্দদের সাথে কুশল বিনিময় করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দূর্গা পূজা সম্পন্ন করতে বিভিন্ন বিষয়ে খোজ খবর নেন।
নুরুল আমিন রুহুল আরো বলেন, দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের উৎসবই নয়, এটি আজ সার্বজনীন উৎসবে পরিণত হয়েছে। অশুভ শক্তির বিনাশ এবং সত্য ও সুন্দরের আরাধনা শারদীয় দুর্গোৎসবের প্রধান বৈশিষ্ট্য। আর সকলে মিলে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন করেছি। তাই এ দেশ আমাদের সকলের। সংবিধানে সকল ধর্ম ও বর্ণের মানুষের সমানাধিকার সুনিশ্চিত করা হয়েছে। বাংলাদেশ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের নিরাপদ আবাসভূমি।
পরিদর্শনকালে সংক্ষিপ্ত আলোচনা সভায় উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চন্দ্রের সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কাউন্সিলর আকাশ কুমার ভৌমিক, মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা হিন্দু বৈদ্য খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি রাদেশাম শাহা চান্দু বাবু, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান মো. জহির।
উপস্থিত ছিলেন এমপির ব্যাক্তিগত সহকারী অ্যাড. লিয়াকত আলী সুমন, ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াস প্রধান, কলাকান্দা ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক তাইজুল ইসলাম শ্যামল, ইউপি সদস্য শিপলু শিকদার, মাহবুব আলম, যুবলীগ নেতা কামরুজ্জামান ওপেল, ওমর ফারুক খান, মাজহারুল ইসলাম ইকবাল, মো. দুলাল হোসেন, মিলন চৌধুরী, জিকু, রফিকুল ইসলাম রিয়াদ,ছাত্রলীগ নেতা শিহাব সরকার, মাহমুদুল হাসান প্রমুখ বক্তব্য রাখেন,।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!