ঢাকা ০৮:২৮ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

সৃষ্টি নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

পবিত্র নগরী মক্কা আল-মুকাররমার অভিমুখে ড্রোন হামলার চেষ্টার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার সন্ধ্যায় মক্কার দক্ষিণাঞ্চলে সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতি বিদ্রোহীদের ছোড়া একটি ড্রোন ভূপাতিত করে। নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশ করার আগেই ড্রোনটিকে ধ্বংস করা হয়।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই ঘটনার নিন্দা জানানো হয়েছে। একই সঙ্গে মক্কা ও সৌদি আরবের অন্যসব পবিত্র স্থানের মর্যাদা ও পবিত্রতার প্রতি গভীর সম্মান এবং সংহতি প্রকাশ করেছে বাংলাদেশ। বিজ্ঞপ্তিতে সৌদি আরবের অখণ্ডতা ও পবিত্র স্থানগুলোর সুরক্ষার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

পড়ুন>>ভোগডাবুড়ী স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে গড়ে উঠেছে ছাগল ও হাঁসের খামার 

সৌদি গ্যাজেটের তথ্য অনুযায়ী, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে মক্কার দক্ষিণে ড্রোনটি প্রতিহত করা হয়। হুতি বিদ্রোহীদের পক্ষ থেকে অবশ্য মক্কাকে লক্ষ্য করে হামলার অভিযোগটি বরাবরই অস্বীকার করা হয়েছে। ২০১৭ সালের জুলাই মাসেও হুতিদের বিরুদ্ধে মক্কার দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ার অভিযোগ উঠেছিল।

তৎকালীন সময়েও হুতি কর্তৃপক্ষ কোনো ইসলামি পবিত্র স্থান বা মক্কাকে লক্ষ্য করার বিষয়টি পুরোপুরি প্রত্যাখ্যান করেছিল। পবিত্র ধর্মীয় স্থানগুলোর নিরাপত্তা নিশ্চিত করার প্রতি সব পক্ষকে পূর্ণ শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়েছে বাংলাদেশ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

মক্কার দিকে ড্রোন হামলার ঘটনায় বাংলাদেশের নিন্দা

আপডেট সময় : ০৪:৩২:৪০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬