ভ্রাম্যমাণ আদালতে ডোমারে সন্তোষী মুড়ি মিলের জরিমানা
- আপডেট সময় : ০৫:৩১:৩৯ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬ ১৫৯১৮ বার পড়া হয়েছে
ভ্রাম্যমাণ আদালতে ডোমারে সন্তোষী মুড়ি মিলের জরিমানা
নীলফামারীর ডোমারে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি উৎপাদন এবং নিষিদ্ধ ও বিষাক্ত উপাদান ব্যবহারের দায়ে সন্তোষী মুড়ি মিলকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা আদায় করেছেন উপজেলা প্রশাসন ও নিরাপদ খাদ্য অধিদপ্তর।
জেনেনিন ইফতার, সাহরী ও নামাজের সময়সুচী
- ফজর
- যোহর
- আছর
- মাগরিব
- এশা
- সূর্যোদয়
- ভোর ৪:৩৭
- দুপুর ১১:৫১
- বিকেল ৪:০৬
- সন্ধ্যা ৫:৪৯
- রাত ৭:০২
- ভোর ৫:৪৯
- আল্লাহ্ সর্ব শক্তিমান।
সোমবার (২রা মার্চ) দুপুরে উপজেলার বক্করের মোড়ে অবস্থিত ‘সন্তোষী মুড়ি মিলকে জরিমানার দন্ড প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তন্বী।
পড়ুন>>আ.লীগ নেতার গোডাউনেই লুকানো ছিল টিসিবির তেল!
ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা কালে উপস্থিত ছিলেন নিরাপদ খাদ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শিহাব উদ্দীন, এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সামসুল আলম প্রমুখ।
এবিষয়ে ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সন্তোষী মুড়ি কারখানায় সরেজমিনে তদারকিকালে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়।
এছাড়া মুড়ি তৈরিতে ময়লাযুক্ত লবণ এবং নিষিদ্ধ হাইড্রোজ ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহারের বিষয়টি নিশ্চিত হওয়ায় নিরাপদ খাদ্য আইনে প্রতিষ্ঠানটির মালিককে ১লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এবং এর পাশাপাশি সংশ্লিষ্টদের কঠোরভাবে সতর্ক করা হয় যেন পরবর্তীতে এ ধরনের কাজ তারা না করে।
পড়ুন>>চার আসনে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ হাইকোর্টের
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমাণ আদালতের বিচারক এবং জাতীয় ভোক্তা অধিকার ও নিরাপদ খাদ্য অধিদপ্তরের নেতৃবৃন্দ।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ





















