ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
নিরাপত্তার কারণ দেখিয়ে মোদির বাসভবনের পাশের ৭০০ পরিবারকে উচ্ছেদের নির্দেশ হাইকোর্টের প্রতারণার মামলায় কারাগারে এরশাদের সাবেক স্ত্রী বিদিশা সিদ্দিক কেন ইংল্যান্ডে ফিরতে নারাজ আলভারেজ? বার্সেলোনায় যাওয়ার পেছনে রয়েছে পারিবারিক কারণ প্রথম ফরাসি নারী হিসেবে মহাকাশে স্পেসওয়াকের ইতিহাস গড়লেন সোফি আদেনো রাজধানীতে জশনে জুলুস: ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লাখো মানুষের বর্ণাঢ্য শোভাযাত্রা ব্র্যাক ইউনিভার্সিটিতে গবেষণায় বিশেষ অবদানের জন্য ১৭ জন শিক্ষক-গবেষককে সম্মাননা কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)

ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল

ডেস্ক নিউজ
  • প্রকাশিত : শুক্রবার, ২১ অক্টোবর, ২০২২
ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় গ্রেপ্তার করে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের জেল

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে হিরোইন সেবনের সময় থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে। পরে ভ্রাম্যমান আদালতে আটককৃতদের ৬ মাসের জেল প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে সদর ইউনিয়নের সাদ্দাম মোড়ে রংপুর ধাপ এলাকার মৃত গোলাম নবীর পুত্র লুৎফর রহমান হীরার ভাড়া দেয়া বাসাতে হিরোইন সেবনের সময় ৪ জন মাদকসেবিকে গ্রেপ্তার করে।
হিরোইন সেবনরত অবস্থায় তিলাই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান শরিফুল ইসলাম জাহিদীর পুত্র ইকবাল জাহিদী মিজু(৩৫),সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের মৃত শহীদুল আলমের পুত্র মোঃ শাকিরুল আলম সুজন মহুরী(৪০),ছিট পাইকেরছড়া গ্রামের মৃত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদের পুত্র আবু সাঈদ রাসেল ওরফে অপু(৪৬) ও লুৎফর রহমান হীরা(৪০)সহ চারজনকে  গ্রেপ্তার করেন মাদক বিরোধী অভিযান পরিচালনাকারী ভূরুঙ্গামারী থানা পুলিশ টীম।
এ সময় তাদের নিকট তল্লাসী করে আরও ৪টি পুরিয়া হিরোইন উদ্ধার করা হয়।পরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক কুমার দেব শর্মার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত বসিয়ে গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তি মোতাবেক দোষ স্বীকার করায় প্রত্যেককে ৬ মাসের জেল প্রদান করা হয়।
ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন জানান,গ্রেপ্তারকৃতদের জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!