ঢাকা ১২:৪০ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্যে যুদ্ধ এড়াতে যৌথ নিরাপত্তার আহ্বান কাতারের আমিরের গাজীপুরের মকশ বিল: হতে পারে ইকো-ট্যুরিজমের নতুন গন্তব্য ৩০ নভেম্বরের মধ্যে সারা দেশে পৌঁছাবে নতুন পাঠ্যবই জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ-বিশ্বব্যাংকের অংশীদারত্ব জোরদারের বিষয়ে আলোচনা হয়েছে: অর্থমন্ত্রী গাইবান্ধার সাদুল্যাপুরে কুকুরের আক্রমণে শিশু প্রাণ হারাল যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে এরদোয়ানের সঙ্গে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক পাকিস্তানে অনলাইনে বাড়ছে শিশুদের নিরাপত্তাহীনতা নিউ ইয়র্কে বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক নতুন তথ্য: সরকারিভাবে ব্রুনেইয়ে চাকরি, নেবে ২৭৯ জন

ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬ ৭ বার পড়া হয়েছে

ভ্রাম‍্যমান আদালত পরিচালনা করছেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে লাইসেন্স ছাড়াই হোটেল পরিচালনা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের দায়ে একটি হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২ আগস্ট) বিকেলে উপজেলার ভূরুঙ্গামারী বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক।

পড়ুন>>ইউএনওর অবহেলায় ফেরত গেল টিসিবির চাল; খাদ্যগুদামে আটকা বানভাসীদের চাল

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী প্রয়োজনীয় লাইসেন্স ছাড়া প্রতিষ্ঠানটি পরিচালিত হচ্ছিল। এছাড়া রান্নাঘরের পরিবেশ ছিল অস্বাস্থ্যকর এবং পরিবেশনের জন্য প্রস্তুত খাবারে মাছির উপস্থিতি পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের আওতায় হোটেল কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক বলেন, “হোটেল ও রেস্তোরাঁ আইন অনুযায়ী লাইসেন্স না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের দায়ে হোটেলের ম্যানেজার হাসান আলীকে অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনকল্যাণ ও জনস্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

অভিযান পরিচালনার সময় ভূরুঙ্গামারী থানা পুলিশের একটি দল এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন চিকিৎসক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬