ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনাম :
এমপি পদ ছাড়ছেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার প্রেক্ষাপট: টাঙ্গাইলে নারী সাংবাদিককে হেনস্তার ঘটনায় তদন্ত কমিটি গঠন খুব দ্রুতই লোডশেডিং পরিস্থিতির উন্নতি হবে: তথ্য উপদেষ্টা মালয়েশিয়ায় ২ লাখ কর্মী নেবে সরকার, ১০ হাজার কর্মী যাবে বিনা খরচে সুন্দরবন খোলার আগের দিন র‌্যাবের বড় সাফল্য: ৫২ জলদস্যুর আত্মসমর্পণ নাগেশ্বরীতে পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার প্রাথমিক বিদ‍্যালয়ের সহকারী শিক্ষকের দৌলতপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়ার প্রত্যাশা পররাষ্ট্র প্রতিমন্ত্রীর, বোয়িং কেনার বিষয়েও স্পষ্ট বক্তব্য মার্কিন রাজনীতিতে ইসরায়েলবিরোধী অবস্থানের প্রভাব: তরুণ প্রজন্মের দৃষ্টিভঙ্গিতে কি বড় পরিবর্তন আসছে? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা, তদন্তের নির্দেশ সিআইডিকে

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত
ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া।

 

 

ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে এই আলোচনা সভা ও দোয়ার আয়োজন করে উপজেলা প্রশাসন।

 

 

চব্বিশের জুলাই আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার সমন্বয়ক রোকনুজ্জামান রোকনের সঞ্চালনায় এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার অমৃত দেব নাথ।

পড়ুন>>কাউনিয়ায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে আলোচনা সভা

 

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার, ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক আলা উদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির আনোয়ার হোসেন, সেক্রেটারি ফেরদৌস হোসেন, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, হেফাজতে ইসলামের উপজেলা নেতৃবৃন্দসহ জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।

 

 

আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রূহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!