ভূরুঙ্গামারীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন
- আপডেট সময় : ০৪:৩৮:৪৭ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২ ৩৯৯ বার পড়া হয়েছে
“ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/২০২২ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্ধোধন করা হয়েছে।উপজেলা প্রশাসননের আয়োজনে শনিবার(২৬ নভেম্বর) উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা এ মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন।
এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে, উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী বক্তব্য রাখেন ।
এছাড়াও উপজেলা সহকারী প্রোগ্রামার রুবেল সরকার ও বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মিনারা ফেরদৌস লিপি প্রমুখ বক্তব্য রাখেন ।

এসময়, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্ধ উপস্হিত ছিলেন ।মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১০টি ষ্টলে তাদের বিভিন্ন ধরনের উদ্ভাবনী যন্ত্র প্রদর্শন করেন। উদ্ধোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের স্টল পরিদর্শন করেন।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























