ভূরুঙ্গামারীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভূরুঙ্গামারীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ভাইরাল তাজু ভাই এবার টাইমস টুডের মফস্বল সাংবাদিক রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি

ভূরুঙ্গামারীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
ভূরুঙ্গামারীতে জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহের উদ্ধোধন

“ইন্টারনেটে আসক্তির ক্ষতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ/২০২২ ও ৭ম বিজ্ঞান অলিম্পিয়াড উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াডের শুভ উদ্ধোধন করা হয়েছে।উপজেলা প্রশাসননের আয়োজনে শনিবার(২৬ নভেম্বর) উপজেলা চেয়ারম্যান নুরন্নবী চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মা  এ মেলার শুভ উদ্ধোধন ঘোষণা করেন।

অতিথিবৃন্দের মেলার স্টল পরিদর্শন

এ উপলক্ষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সাজ্জাদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে, উপজেলা চেয়ারম্যান নূরন্নবী চৌধুরী বক্তব্য রাখেন ।

এছাড়াও উপজেলা সহকারী প্রোগ্রামার  রুবেল সরকার ও বীরমুক্তিযোদ্ধা মহিউদ্দিন আহম্মেদ, ভূরুঙ্গামারী সরকারি কলেজের ভারপ্রাপ্ত  অধ্যক্ষ মিনারা ফেরদৌস লিপি প্রমুখ বক্তব্য রাখেন ।

অতিথিবৃন্দের মেলার স্টল পরিদর্শন

এসময়, উপজেলা ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও প্রেস ক্লাব সভাপতি আনোয়ারুল হক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্ধ উপস্হিত ছিলেন ।মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা ১০টি ষ্টলে তাদের বিভিন্ন ধরনের উদ্ভাবনী যন্ত্র প্রদর্শন করেন। উদ্ধোধন শেষে অতিথিবৃন্দ মেলায় অংশগ্রহনকারী প্রতিষ্ঠানের স্টল  পরিদর্শন করেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!