ভুরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে গণশুনানিতে জনতার কথা শুনছে প্রশাসন: সেবার দুয়ারে নতুন আস্থার বার্তা তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ ব্র্যাক ইউনিভার্সিটিতে ফার্মেসি ও লাইফ সায়েন্সেস ক্যারিয়ার ফেয়ার অনুষ্ঠিত কাতারে গৃহহীন বিড়াল সংকট: কেনাকাটা নয়, দত্তক ও বন্ধ্যাকরণই সমাধান ইউরোপীয় জাহাজ জব্দের পরিকল্পনা বাস্তবায়িত হলে পাল্টা ব্যবস্থা নেবে রাশিয়া: পুতিন আখেরি চাহার সোম্বা: পালন ও তাৎপর্য নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আজ সন্ধ্যা থেকেই বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা: জ্বালানি প্রতিমন্ত্রী প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জামায়াত-আওয়ামী লীগের অবস্থান: সৈয়দা আসিফা আশরাফী পাপিয়া ভারতে আত্মগোপনে জাহাঙ্গীর কবির নানক: আনন্দবাজারকে দিলেন বিশেষ সাক্ষাৎকার হালাল অর্থনীতিতে নতুন সম্ভাবনা দেখছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

ভুরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা

সৃষ্টি ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১২ অক্টোবর, ২০২২
ভুরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অপরাধে দুই দোকানীকে জরিমানা ১২ অক্টোবর মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি, কসমেটিকস ও গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে বাজার তদারকি অভিযানে কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার দুই দোকানীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১২ অক্টোবর) দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযানে দুই দোকানীকে এ জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার দুপুরে ভুরুঙ্গামারী উপজেলার সোনাহাট বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত হয়। এসময় মেয়াদোত্তীর্ণ তাল মিছরি, ঘি বিক্রয়ের অপরাধে ভাই ভাই স্টোরের মালিক মোঃ জামান উদ্দীনকে ও মেয়াদোত্তীর্ণ কসমেটিকস, গুড়ো দুধ বিক্রয়ের অপরাধে একই বাজারের আবু হানিফ স্টোরের মালিক মোঃ শুভ রানাকে যথাক্রমে ৫ হাজার টাকা করে দুটি ব্যবসা প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় মোট ১০ হাজার টাকা জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান।
অভিযানে সহযোগিতা করেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আবু বকর সিদ্দিক এবং ভুরুঙ্গামারী থানা পুলিশ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান বলেন, ‘ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।’

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!