ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় প্রাণহানি বেড়ে ৩৩০, নিখোঁজ সহস্রাধিক সংসদে জাতীয় মানবাধিকার কমিশন ও গুম প্রতিরোধ বিলের প্রতিবাদে বিরোধী দলের ওয়াকআউট কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য

ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ

রাজীবপুর থেকে তরিকুল ইসলাম তারা
  • প্রকাশিত : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ

ভুট্টা ক্ষেত থেকে লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ থানা পুলিশ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে আব্দুর রাজ্জাক মন্ডল ( ৪২) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে দেওয়ানগঞ্জ মডেল থানা পুলিশ ।

সোমবার ১৮ মার্চ সকালে উপজেলার ডাংধরা ইউনিয়নের হারুয়া বাড়ি এলাকায় ভুট্টা ক্ষেত থেকে এই লাশ উদ্ধার করে পুলিশ ।

ঘটনা স্থলে গিয়ে জানা যায় হারুয়া বাড়ি গ্রামের সুরুজ্জামালের ছেলে আব্দুর রাজ্জাক মন্ডল, ১৭ মার্চ দিবাগত রাতে প্রতি দিনের ন‍্যায় হারুয়া বাড়ি মসজিদে তারাবির নামাজ পড়তে যায়, কিন্তু নামাজ শেষ করে সে আর বাড়ি ফেরেনি, পরিবারের লোকজন রাতেই অনেক খোজা খুজি করে তাকে পায়নি ।

পরের দিন সোমবার সকালে এলাকা বাসি পার্শ্ব বর্তী এক ভূট্রা খেতে আব্দুর রাজ্জাকের লাশ পড়ে থাকতে দেখতে পায় । পরে এলাকা বাসি পুলিশে খবর দেয়, পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে এসে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন‍্য জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠান ।

এ বিষয়ে ডাংধরা ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এর ইউপি সদস্য আব্দুর রাজ্জাক বলেন, গত রাতে নিহত আব্দুর রাজ্জাক প্রতিদিনের মতই তারাবি নামাজ শেষে তার বাড়ি ফিরছিলেন।

রাতে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেন, কিন্তু কোথাও আব্দুর রাজ্জাককে খুজে পায়নি, পরের দিন সকালে হারুয়াবাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পূর্ব পাশে ভুট্টা ক্ষেতে আব্দুর রাজ্জাকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয় । ধারণা করা হচ্ছে দুর্বত্তরা আব্দুর রাজ্জাককে হত্যা করে লাশ ভূট্রা ক্ষেতে ফেলে রেখে চলে যায়।

আব্দুর রাজ্জাকের স্ত্রী রুবিনা খাতুন, সাংবাদিকদের বলেন এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বলেন, স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে সকালে ঘটনাস্থলে গিয়ে ভূট্রা ক্ষেত থেকে আব্দুর রাজ্জাক নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

পাশাপাশি ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। এটা হত্যা না অন্য কোনো ঘটনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!