ঢাকা ১২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের

সৃষ্টি ক্রীড়া ডেস্ক
  • আপডেট সময় : ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটি সাইবার হামলার কবলে পড়েছে। রোববার রাতে হ্যাকাররা অ্যাকাউন্টটির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কয়েক দফায় চেষ্টা চালায়। সোমবার বিকালে বোর্ডের ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক জরুরি বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিসিবি জানিয়েছে, একাধিকবার অননুমোদিত প্রবেশের চেষ্টা করা হলেও পরিস্থিতি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। হ্যাকাররা অ্যাকাউন্টটি ব্যবহার করে বিভিন্ন ক্রিকেটার, বোর্ড সংশ্লিষ্ট কর্মকর্তা এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কাছে বিভ্রান্তিকর বার্তা পাঠাচ্ছে। এসব মেসেজে বেটিং বা জুয়ার ওয়েবসাইটের লিংকসহ বিভিন্ন ফিশিং লিংক সংযুক্ত রয়েছে, যা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।

পড়ুন>>ইরানের হামলায় মধ্যপ্রাচ্যে ক্ষতিগ্রস্ত ২৬ মার্কিন ঘাঁটি

নিরাপত্তার স্বার্থে বোর্ড কর্তৃপক্ষ সবাইকে সতর্ক করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে পাঠানো যেকোনো লিংকে ক্লিক করা বা কোনো ধরনের কার্যক্রমে অংশ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। ক্রিকেটপ্রেমী ও সংশ্লিষ্ট সবাইকে এই বিষয়ে সর্বোচ্চ সচেতন থাকার আহ্বান জানানো হয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিসিবির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে সাইবার হামলার চেষ্টা, সতর্কবার্তা বোর্ডের

আপডেট সময় : ১০:০৩:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬