বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন
- আপডেট সময় : ১০:০০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৩ বার পড়া হয়েছে
বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন
“Be a hand washing Hero” “হাত ধোঁয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নীলফামারীর ডোমারে বিশ্ব হাত ধোঁয়া দিবস ২০২৬ইং উদযাপিত হয়েছে।
বুধবার ২৮ অক্টোবর সকাল ১১ টায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে হাত ধোঁয়া দিবস উদযাপন উপলক্ষে র্যালী ও হাত ধোঁয়া প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী আজিজুর রহমান নিশানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবসের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাঈদ তম্বী।
পড়ুন>>তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী
উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোঁয়া দিবস উদযাপন ও প্রদর্শনীতে অন্যান্নদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আকিম উদ্দিন, উপজেলা হিসাব রক্ষক কর্মকর্তা ইব্রাহিম খলিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাশেদুজ্জামান মন্ডল, উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা সাইদুল ইসলাম, অবসরপ্রাপ্ত পরিসংখ্যান কর্মকর্তা আব্দুল বারী, উপজেলা একাডেমিক সুপারভাইজার সাফিউল ইসলাম, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোজাফফর আলী প্রমুখ।
পরিশেষে বিশ্ব হাত ধোঁয়া দিবসের প্রদর্শনীতে আগত মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে হাত ধোঁয়ার কৌশল শেখানো হয়।


























