ঢাকা ১০:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে ২৮ অক্টোবরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ ​নাগেশ্বরীতে ২৮ অক্টোবর পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নাগেশ্বরীতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত বিশ্ব হাত ধোঁয়া দিবস ডোমারে উদযাপন কাউনিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালন   কাউনিয়ায় যুবদলের ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও আনন্দ র‍্যালি তারেক রহমান ও বিএনপির বিরুদ্ধে চক্রান্ত চালাচ্ছে ফ্যাসিস্ট ও গুপ্ত বাহিনী নজরুল বিশ্ববিদ্যালয়ে ক্যারিয়ার নির্ধারণী কর্মশালা ও উপাচার্যের দিকনির্দেশনা চট্টগ্রাম বন্দরে ৩৯৩ জনের নিয়োগ, আবেদন শুরু নভেম্বরে ঢালচরের পর্যটন বিকাশে মতবিনিময় করল ট্যুরিজম অ্যাসোসিয়েশন

বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক: গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

সুন্দরগঞ্জ (গাইবান্ধা) থেকে জয়ন্ত সাহা যতন
  • আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৩২০৪৮ বার পড়া হয়েছে

বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক: গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক: গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের ফলগাছা জোলারঘাট এলাকায় গভীর রাতে বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় স্থানীয় জনতার হাতে আটক হয়েছে এক যুবক। পরে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন এলাকাবাসী। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। তবে চোরচক্রের আরও তিন সদস্য অন্ধকারের সুযোগে পালিয়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দিবাগত গভীর রাতে চার সদস্যের একটি সংঘবদ্ধ চোরচক্র এলাকার একটি বৈদ্যুতিক খুঁটিতে স্থাপিত দুটি ট্রান্সফরমারের ভেতরের মূল্যবান তামা খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয়দের মধ্যে সন্দেহের সৃষ্টি হয়।

পরে এলাকাবাসী ঘটনাস্থলে ছুটে গেলে চোরচক্রটি পালিয়ে যাওয়ার চেষ্টা করে। ধাওয়া দিয়ে মনির হোসেন (২৩) নামে এক যুবককে আটক করা হয়। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করে।

পড়ুন>>ঠাকুরগাঁওয়ে রহস্যজনকভাবে একই স্কুলের ৪ ছাত্রী নিখোঁজ

এলাকাবাসীর অভিযোগ, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চোরচক্র বামনডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ট্রান্সফরমারের তামা চুরি করে আসছে। প্রতিবার চুরির ঘটনায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে, নষ্ট হয় সরকারি সম্পদ এবং চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।

স্থানীয় বাসিন্দারা জানান, ট্রান্সফরমার নষ্ট হওয়ার পর নতুন ট্রান্সফরমার স্থাপন ও মেরামতে কয়েকদিন সময় লেগে যায়। এ সময় বিদ্যুৎ না থাকায় কৃষি সেচ, ক্ষুদ্র ব্যবসা, শিক্ষা কার্যক্রম এবং স্বাভাবিক জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়।

পড়ুন>> রাণীশংকৈলে ঐতিহাসিক সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

বারবার একই ধরনের ঘটনা ঘটলেও চোরচক্রের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত পলাতক তিন সদস্যকে গ্রেপ্তার, চোরচক্রের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনা, ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত রাতের টহল জোরদার এবং ট্রান্সফরমারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান তারা।

সুন্দরগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মো. মিজানুর রহমান বলেন, “স্থানীয়দের হাতে আটক ব্যক্তিকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম নন্দ কুমার দাশ বাদী হয়ে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরির ঘটনায় ক্ষতিগ্রস্ত ট্রান্সফরমারগুলো দ্রুত সচল করারও উদ্যোগ নেওয়া হয়েছে।”

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মোহাম্মদ আমানুল্লাহ বলেন, “স্থানীয়দের মাধ্যমে আটক এক যুবককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। পল্লী বিদ্যুতের দায়ের করা মামলাটি গ্রহণ করা হয়েছে। পলাতক অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

এদিকে একের পর এক ট্রান্সফরমারের তামা চুরির ঘটনায় বামনডাঙ্গা ইউনিয়নের বাসিন্দাদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে। এলাকাবাসীর প্রত্যাশা, দ্রুত জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে এবং ভবিষ্যতে এ ধরনের অপরাধ রোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিদ্যুতের ট্রান্সফরমার চোর আটক: গণধোলাই শেষে পুলিশের হাতে যুবক

আপডেট সময় : ০৫:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬