বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপর হামলা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে অনলাইন নিরাপত্তা ঘটনায় বন্ধের আহ্বান কাতারের পররাষ্ট্রমন্ত্রীর গ্যাসের তীব্র সংকটে স্থবির জনজীবন: সিএনজি পাম্পে দীর্ঘ সারি ও রান্নায় ভোগান্তি লালমনিরহাটে জুয়া ও মাদকের প্রতিবাদকারী কলেজ শিক্ষকের মৃত্যু, এলাকায় উত্তেজনা একীভূত হলো বিডা, বেজা ও পিপিপিএ: যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’-এর আজ ২২ আগস্ট : কি ঘটেছিল আজকের দিনে? বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতির অভিনন্দন ২২ আগস্ট:আজ ঢাকা মহানগরীতে বিভিন্ন সংগঠনের সমাবেশ ও অনুষ্ঠান ২২ আগস্ট ২০২৬; আজকের রাশিফল: কেমন কটবে আপনার আজকের দিনটি ২২ আগস্ট ২০২৬: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি, বজ্রপাতের আশঙ্কা আজ শনিবার ২২ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী

বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপর হামলা

সুনামগঞ্জ থেকে আমির হোসেন
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩০ নভেম্বর, ২০২৩
বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপর হামলা

বান্দরবানের লামায় দুই সাংবাদিক এর উপর হামলা করা হয়েছে।

বান্দরবান জেলার লামায় কাঠ ব্যবসায়ী কর্তৃক আনন্দ টিভির বান্দরবান জেলা প্রতিনিধি মো: ইসমাইল হোসেন ও চট্টবাণীর বিশেষ প্রতিনিধি মো: আরিফুল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটেছে।

বুধবার (২৯ নভেম্বর) রাত ৩টায় লামা উপজেলার আজিজনগর-গজালিয়া সড়কের আজিজনগর কারিতাস মোড়ের ডাক্তার শফির দোকানের সামনে এই ঘটনা ঘটে।

খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহত সাংবাদিকদের উদ্ধার করে পার্শ্ববর্তী লোহাগাড়া পদুয়া সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করেন আজিজনগর পুলিশ ক্যাম্পের আইসি নাছির উদ্দীন।

হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার দুপুরে আহত সাংবাদিকরা স্ব শরীরে লামা থানায় উপস্থিত হয়ে হামলাকারী ৮ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৪/৫ জনকে অজ্ঞাতনামা আসামী করে থানায় এজাহার দায়ের করেন।

মামলার বাদী মো. ইসমাইল হোসেন লামা উপজেলার আজিজনগর ইউনিয়নের ২নং ওয়ার্ডের হিমছড়ি পাড়ার মৃত আমির হোসেনের ছেলে।

থানার এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ নভেম্বর ২০২৩ইং রাত ৮টার সময়ে আজিজনগর গাছ ব্যবসায়ী সমিতির সদস্য মো. নুরুল ইসলাম সাংবাদিক মোহাম্মদ ইসমাইলকে ফোন করে গাছ ব্যবসায় সমিতির সাথে মিটিং এ বসার আমন্ত্রণ জানায় এবং লোভনীয় অফার দেয়।

তিনি তাদের অসৎ উদ্দেশ্য বুঝতে পেরে মিটিং এ না বসার কথা ছাফ জানিয়ে দেন। ওদিন আনুমানিক রাত ১১টার দিকে তিনি খবর পায়, অবৈধভাবে ১২টি কাঠ বোঝায় গাড়ি আজিজনগর ডলুছড়ি বন রেঞ্জ সংলগ্ন সড়কে একপাশে অবস্থান করছে গভীর রাতে পাচারের উদ্দেশ্যে।

ঐসময়ে আমরা অবৈধভাবে কাঠ পাচারের বিষয়টি লামা বিভাগীয় বন কর্মকর্তা ও আজিজনগর ডলুছড়ি রেঞ্জ কর্মকর্তাকে তথ্য দিলে তাহারা আমাদের বলে যে, আমরা তৎপড় আছি এবং আপনাদেরও সহযোগিতা চাই।

তাই আমি ও আমার সহযোগী সাপ্তাহিক চট্টবানী পত্রিকার বিশেষ প্রতিনিধি সাংবাদিক মো. আরিফুল ইসলাম সহ রাত অনুমান ৩ ঘটিকায় গজালিয়া সড়ক কারিতাস মোড় ডাক্তার শফির দোকানের সামনে অবৈধ কাঠ পাচারের ফুটেজ সংগ্রহ করার জন্য অপেক্ষা করি।

এসময় একটি জীপ গাড়ি দোকানের সামনে এসে দাঁড়ায়। এর পরপর তিনটি মোটর সাইকেলে করে মোট ৬ জন ও জীপ গাড়ি থেকে ২জন মোট ৮ জন আসামী লাঠি-সোটা নিয়ে এসে অতর্কিতভাবে আমি ও আমার সহযোগীর উপর হামলা করে।

আমরা কোন কিছুই বুঝে উঠার আগেই আসামীগণ কিল, ঘুষি, লাথি মেরে মাটিতে ফেলে দেয় এবং ১ ও ২নং আসামী আমার PPO F5 মডেলের মোবাইল ও পকেটে থাকা ৫ হাজার টাকা এবং আমার সহযোগি মো. আরিফুল ইসলাম এর মোবাইল Redmi Note 8 ও নগদ ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।

আমাদেরকে মারধর করে ফেলের রেখে যাওয়ার পর এসআই নাছির উদ্দিন, আজিজনগর পুলিশ ক্যাম্প (ইনচার্জ) উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য জরুরী বিভাগে ভর্তি হয়ে চিকিৎসা নিই। ঘটনার বিষয়ে আইনী প্রতিকার চেয়ে বিবাদীগণের বিরুদ্ধে এজহার দায়ের করি।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শামীম শেখ বলেন, আহত সাংবাদিকরা দুপুরে লিখিতভাবে এজাহার দায়ের করেন। এই ঘটনার প্রতিপক্ষরাও থানায় অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

এদিকে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় লামা উপজেলার কর্মরত সাংবাদিকরা গভীর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

এই বিষয়ে মানবাধিকার সাংবাদিক কল্যাণ সংস্থার সিনিয়র যুগ্ম মহাসচিব ও সরকারি মিডিয়া তালিকাভুক্ত অনুসন্ধানমূলক জাতীয় পত্রিকা অগ্রযাত্রার সিনিয়র স্টাফ রিপোর্টার এস এম আকাশের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি অনিতিবিলম্বে এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে সর্বোচ্চ আইন অনুব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি ও হস্তক্ষে কামনা করছি।

গণমাধ্যম কর্মীদের উপর বার বার হামলার ঘটনা মুক্ত গণতন্ত্রের জন্য বাধা হিসাবে দেখছেন গণমাধ্যম ও মানবাধিকার কর্মীরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!