ঢাকা ০২:৪১ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রান্তিকদের জন্য ১০০ কোটির ডিজিটাল ঋণ তহবিল গঠন বাংলাদেশ ব্যাংকের ব্র্যাক ইউনিভার্সিটিতে প্রফেসর ফারজানা মুন্সীর বইয়ের মোড়ক উন্মোচন আবাহনী ক্লাবে হারুনুর রশীদের শেষ বিদায় সম্পন্ন গাজায় ইসরাইলি হামলায় শিশুসহ আটজন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন পেট্রোবাংলায় ৭৫৩ পদে নিয়োগ: নিয়োগ নীতিমালা ও পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ নেতানিয়াহু যুগের সমাপ্তি: শপথ নিলেন ইসরায়েলের নতুন ১২০ সংসদ সদস্য গুলশানে স্লোগান দেওয়ার অভিযোগে ৩ যুবককে পুলিশে সোপর্দ নওগাঁয় ২ বাসে আগুনের ঘটনায় ছাত্রলীগের দুই নেতাসহ গ্রেপ্তার-৩ প্রথমবার ডার্ক কমেডি ওয়েব সিরিজে তাসনিয়া ফারিণ শেখ হাসিনার প্রত্যর্পণ হবে বিদ্যমান আইনি কাঠামো অনুযায়ীই: ভারত

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও এসএম. তারেক সুলতান

মোরেলগঞ্জ(বাগেরহাট) থেকে কলি আক্তার
  • আপডেট সময় : ০১:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ২৩৭ বার পড়া হয়েছে

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও এসএম. তারেক সুলতান

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও এসএম. তারেক সুলতান।

জেলার নয় উপজেলার মধ্যে ২০২৩ সালের শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নির্বাচিত হয়েছেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম. তারেক সুলতান।

মঙ্গলবার বাগেরহাট জেলা প্রশাসক ও বাছাই কমিটির সভাপতি মো. খালিদ হোসেন স্বাক্ষরিত  জেলার জেলা পর্যায়ে-২০২৩ সালের ‘শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান ও কর্মকর্তা বাছাই কমিটি’র দেয়া তালিকাপত্রে মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এসএম. তারেক সুলতানকে শ্রেষ্ঠ ইউএনও ঘোষণা করা হয়।

জানা যায়, ২০২৩ সালের ১ জানুয়ারি মোরেলগঞ্জে ইউএনও হিসেবে যোগদান করেন উপজেলা নির্বাহী অফিসার এস.এম. তারেক সুলতান এর পর থেকে উপজেলা প্রশাসনিক চিত্র পাল্টে যেতে থাকে।

প্রশাসনের সুষ্ঠু তত্ত্বাবধান ও উপজেলার উন্নয়ন কর্মকাণ্ডে উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছেন তিনি।

তিনি মোরেলগঞ্জ উপজেলায় যোগদানের পর থেকে উপজেলার ৩০৯টি প্রাথমিক বিদ্যালয় ৬৪টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬৪টি মাদ্রসাসহ মোট ৪৩৭টি শিক্ষা প্রতিষ্ঠানে গুনগত মান উন্নয়নে অংশগ্রহণমূলক ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার পরিচালনা, শিক্ষকদের টিওটি প্রশিক্ষণ প্রদান, শিক্ষা উপকরণ প্রদান, বিদ্যালয়ের সীমানায় থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ, অভিভাবক সমাবেশ ও শ্রেণিকক্ষে পাঠদান তদারকির মাধ্যমে শিক্ষা খাতে গুণগত পরিবর্তন আনায়নে ব্যাপক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।

এ ছাড়াও তিনি বাল্যবিয়ে বন্ধ, শিক্ষা প্রতিষ্টানে যৌন নির্যাতন বন্ধ, মাদকসেবীদের ভ্রাম্যমাণ দণ্ডসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে উপজেলাবাসীর মন জয় করে নিয়েছেন তিনি।

বিশেষ করে শিক্ষাক্ষেত্রে তার একটি যুগান্তকারী পদক্ষেপ হচ্ছে, তিনি নকলমুক্ত পরিবেশে পাবলিক পরীক্ষা গ্রহনে (মাদ্রাসা)কেন্দ্র কর্তৃপক্ষের প্রতক্ষ্য সহায়তায় দীর্ঘদিন ধরে চলে আসা নকলে সহায়তাকারী দুর্নীতিবাজদের সিন্ডিকেট ভেঙ্গে দেয়ায় আবারও নকলমূক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

তার এসব কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ তাকে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার হিসাবে মনোনীত করা হয়েছে।

জানাগেছে, তিনি ইউজিডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ২৯ লক্ষ টাকা ব্যয়ে এসি লাহা পাইলট উচ্চ বিদ্যালয় এবং বলইবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ে দুইটি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ লার্নিং সেন্টার স্থাপনের উদ্যোগ গ্রহণ করেছেন।

এ আসনের মাননীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আমিরুল আলম মিলনের বরাদ্দ হতে ৪৩৭টি বিদ্যালয়ে অক্সফোর্ড ডিকশনারি ও বাংলা একাডেমি ডিকশনারি প্রদান করা হচ্ছে।

উপজেলা নির্বাহী অফিসার এসএম.তারেক সুলতান বলেন, মোরেলগঞ্জে যোগদানের পর থেকেই উপজেলাবাসীর সহযোগিতা পেয়েছি। সব কর্মকাণ্ডে স্থানীয় সংসদ সদস্য, জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সহযোগিতা করেছে। এ জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগেরহাট জেলার শ্রেষ্ঠ ইউএনও এসএম. তারেক সুলতান

আপডেট সময় : ০১:৪০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩