ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালদ্বীপে যথাযথ মর্যাদায় পালিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঢাকা কর অঞ্চল-১৭ এ ৫৫ কর্মী নিয়োগ হরমুজ প্রণালি খুলতে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় কাতার কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ পরিবেশকর্মী রিফাত প্রতি বাংলাদেশির মাথায় ৬৪৬ ডলার বৈদেশিক ঋণ: বিশ্বব্যাংক দুর্নীতিতে অনেক সমবায় সমিতি অকার্যকর হয়ে পড়েছে: রাষ্ট্রপতি ইসরাইলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট: সামনে বড় চ্যালেঞ্জ ৩৫ টাকা দরে ৩ লাখ টন আমন ধান কিনবে সরকার: খাদ্যমন্ত্রী ডিএমপি: জনমনে আতঙ্ক ছড়াতেই বাসে আগুন ও ককটেল বিস্ফোরণ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ হোসেন হত্যায় বিচার শুরুর নির্দেশ

বাংলাদেশ হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের প্রত‍্যাহার করলো ভারত

সৃষ্টি আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪ ২০২ বার পড়া হয়েছে

বাংলাদেশ হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের প্রত‍্যাহার করলো ভারত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের প্রত‍্যাহার করলো ভারত

সরকারপ্রধানের পদ ও দেশ ছেড়ে গত সোমবার ভারতে আশ্রয় নিয়েছেন শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যমের খবর, ভারতে শেখ হাসিনার অবস্থান সাময়িক। তিনি দেশটিতে রাজনৈতিক আশ্রয় চাননি। বরং যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয় চাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে এই পরিস্থিতিতে বাংলাদেশে অবস্থিত ভারতীয় হাইকমিশন এবং কনস্যুলেট থেকে জরুরি নয়, এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে চলমান রাজনৈতিক সংকটের মধ্যে ভারত তার হাইকমিশন এবং কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় তথা জরুরি নয়, এমন কর্মীদের ফিরিয়ে নিয়েছে।

বেশ কয়েকটি সূত্র জানায়, ঢাকায় ভারতীয় হাইকমিশন থেকে অপ্রয়োজনীয় স্টাফ এবং পরিবারদের সদস্যরা বাণিজ্যিক ফ্লাইটের মাধ্যমে স্বেচ্ছায় ফিরে এসেছেন। অবশ্য সকল কূটনীতিক হাইকমিশনে আছেন।

এ ছাড়া হাইকমিশন চালু আছে বলেও সূত্রগুলো জানিয়েছে। এর আগে ভারত বাংলাদেশে তার দূতাবাস, কনস্যুলেট থেকে অপ্রয়োজনীয় কর্মীদের সরিয়ে নিয়েছে বলে বার্তাসংস্থা রয়টার্সের বরাতে জানায় ভারতীয় একাধিক গণমাধ্যম।

বুধবার ভারতের দুটি সরকারি সূত্র জানিয়েছে, কয়েক সপ্তাহের রাজনৈতিক অস্থিরতার পরে প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করতে এবং পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর ভারত প্রতিবেশী বাংলাদেশে তার দূতাবাস এবং কনস্যুলেট থেকে সব অপ্রয়োজনীয় স্টাফ এবং তাদের পরিবারকে সরিয়ে নিয়েছে। তবে সব ভারতীয় কূটনীতিক বাংলাদেশে রয়েছেন এবং মিশনগুলো কার্যকর রয়েছে বলেও সূত্রগুলো রয়টার্সকে জানিয়েছে।

সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাংলাদেশ হাইকমিশন-কনস্যুলেট থেকে কর্মীদের প্রত‍্যাহার করলো ভারত

আপডেট সময় : ০৫:১৮:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪