ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড?
- আপডেট সময় : ০৯:৪৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
ফোনের কভারে তেজপাতা, কেন নতুন ট্রেন্ড?
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন ট্রেন্ড হিসেবে ছড়িয়ে পড়েছে মোবাইল ফোনের কভারে শুকনো তেজপাতা রাখার বিষয়টি। অনেকের বিশ্বাস, তেজপাতা সঙ্গে রাখলে সৌভাগ্য, অর্থনৈতিক সমৃদ্ধি ও ইতিবাচকতা আসে এবং নেতিবাচক শক্তি দূরে থাকে।
তেজপাতাকে ঘিরে সৌভাগ্য ও সাফল্যের ধারণা প্রাচীনকাল থেকেই প্রচলিত। গ্রিক ও রোমান সংস্কৃতিতে এটি বিজয়, জ্ঞান ও সম্মানের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। সেই বিশ্বাস থেকেই বর্তমানে অনেকে ফোনের কভারে তেজপাতা রাখছেন।
পড়ুন>>মাঠের ঘাসে ছত্রাকের সংক্রমণ: লা লিগায় ওসাসুনা ও সেল্টা ভিগোর ম্যাচ স্থগিত
তবে ফোনের কভারে তেজপাতা রাখলে ভাগ্য বদলাবে বা অর্থ আসবে—এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। এটি মূলত বিশ্বাস ও সামাজিক যোগাযোগমাধ্যমের একটি ট্রেন্ড।
তেজপাতা রাখলে ক্যামেরা, স্পিকার, চার্জিং পোর্ট বা বোতাম যেন ঢেকে না যায় এবং পাতা ভেঙে গুঁড়া হলে দ্রুত সরিয়ে ফেলতে হবে। ফোনের কভারও পরিষ্কার ও শুকনো রাখা জরুরি।
বিশেষজ্ঞদের মতে, জীবনে সাফল্যের জন্য তেজপাতার চেয়ে প্রয়োজন বাস্তব প্রচেষ্টা, পরিকল্পনা ও পরিশ্রম।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
























