ঢাকা ০২:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গাজায় অর্থ সহায়তা নিয়ে অপপ্রচারের কড়া জবাব দিল কাতার অনুমোদন ছাড়াই সিলেট-তামাবিল সড়কে কাটা হচ্ছে শত শত গাছ বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক বাড়াতে আগ্রহী ফ্রান্স জাতিসংঘে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান যুগোপযোগী হচ্ছে বিআইডব্লিউটিসির নৌযান চার্টার নীতিমালা, লক্ষ্য রাজস্ব বৃদ্ধি চীনে তাইওয়ানের শ্রমমন্ত্রীর বিরল সফর: রাজনৈতিক বরফ গলার ইঙ্গিত? জাতিসংঘে দ্বিপাক্ষিক বৈঠকের সুযোগ নেই প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: নিহত ২, বিদ্যুৎহীন হাজারো পরিবার বাংলাদেশ ব্যাংকে ২২০ পদে বড় নিয়োগ, আবেদন করুন অনলাইনে জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত: প্রাণহানি ও ব্যাপক ক্ষয়ক্ষতি

ফেনীতে মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী থেকে আবুল হাসনাত তুহিন।
  • আপডেট সময় : ১১:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫ ১০০১৬ বার পড়া হয়েছে

গ্রেফতারকৃত মদ ও গাঁজাসহ মাদক কারবারি।

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

ফেনী সদর থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ বোতল বিদেশি মদ ও ৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা যায়, ২৬ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ফেনী জেলা পুলিশ সুপার এর দিকনির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী মডেল থানা পুলিশের একটি টিম বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে ২৬ ডিসেম্বর ২০২৫ ইং বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে ফেনী মডেল থানাধীন পেট্টো বাংলা এলাকার খোদেজা হাজারী কলোনী থেকে অবৈধ মাদক ব্যবসায়ী বিল্লাল মিজি প্রঃ বেলাল (২৪) কে গ্রেপ্তার করা হয়। সে সোহাগ মিজির পুত্র এবং শান্তি বেগমের সন্তান। তার স্থায়ী ঠিকানা উত্তর চর বকসী, থানা-রায়পুর, জেলা-লক্ষ্মীপুর এবং বর্তমান ঠিকানা দাউদপুল, পেট্টো বাংলা, খোদেজা হাজারী কলোনী, ওয়ার্ড নং-১, ফেনী পৌরসভা থেকে গ্রেফতার করা হয়।

পড়ুন>>সেনবাগে আওয়ামী দোসরের বিরুদ্ধে মাদ্রাসার সম্পত্তি দখলের অভিযোগ

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে, সে তার ভাড়া বাসার খাটের নিচে বিশেষ কৌশলে এবং পানি সরবরাহের গেইট ভাল্বের ট্যাংকের ভেতরে মাদক লুকিয়ে রেখেছে।

তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাশের নেতৃত্বে এসআই মোঃ মোতাহের হোসেন, এসআই আলমগীর হোসেন, এসআই আব্দুর রহমান গাজীসহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে।

এ সময় আসামির দেখানো মতে ছোট-বড় বিভিন্ন সাইজের মোট ৯০ বোতল বিদেশি ব্র্যান্ডের মদ এবং ৬ কেজি গাঁজা উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

পুলিশ জানায়, আসন্ন থার্টি ফার্স্ট নাইট উদযাপন ও ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে যুবসমাজের মধ্যে মাদকের সরবরাহের উদ্দেশ্যেই এসব মাদক মজুদ করা হয়েছিল—এ মর্মে আসামি স্বীকার করেছে।মাদকের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেফতার হওয়া আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনীতে মদ ও গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

আপডেট সময় : ১১:৪৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫