ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় শপথ নিলেন ছয় মন্ত্রী ও প্রতিমন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোনাগাজীতে নিখোঁজের ১৭ ঘণ্টা পর পুকুর থেকে শিশুর উদ্ধার ইউএস ওপেনে রেকর্ড প্রাইজমানি: জয়ী খেলোয়াড়রা পাবেন ১৩ হাজার ২৫০ কোটি টাকা নেতানিয়াহু ও মোসকোভিচের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির আবেদন তুরস্কের ভূরুঙ্গামারীতে ১৩ লাখ মুল‍্যের ভারতীয় ব‍্যবহৃত মোবাইল জব্দ, আটক ১ বাংলাদেশ ব্যাংকে সহকারী পরিচালক পদে নিয়োগ: আবেদনের সুযোগ ও বিস্তারিত বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বরের মৃত্যু জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস কাতারের প্রধানমন্ত্রীর মন্ত্রিসভায় নতুন চার সদস্য যুক্ত হওয়ার সম্ভাবনা, রাতে শপথের প্রস্তুতি

ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

চট্টগ্রাম থেকে আব্দুল কাদের
  • প্রকাশিত : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
ফজলে করিম ও তাঁর দুই ছেলে

 

 

 

ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা

 

 

ফজলে করিমের দুই ছেলের দেশত্যাগে নিষেধাজ্ঞা।
চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর দুই ছেলে ফারাজ করিম চৌধুরী ও ফারহান করিম চৌধুরীর বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে আদালত। আজ রবিবার দুদকের আবেদনের প্রেক্ষিতে চট্টগ্রামের মহানগর দায়রা জজ নুরুল ইসলাম এ আদেশ দেন।

 

 

দুদক পিপি কাজী ছানোয়ার আহমেদ লাভলু দৈনিক আজাদীকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ফজলে করিম চৌধুরীর দুই ছেলে দেশত্যাগ করতে পারে এমন তথ্য রয়েছে দুদকের কাছে। এরইপ্রেক্ষিতে দুদক তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আবেদনটি করেন।

পড়ুন>>রাঙ্গুনিয়ায় প্রেমিককে মেরে প্রেমিকাকে ধর্ষণের চেষ্টা

 

এক পর্যায়ে শুনানি শেষে বিচারক আবেদনটি মঞ্জুর করেন। পিপি বলেন, এ বি এম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে জলবায়ু ও পরিবেশ খাতের অর্থ লুটপাট, টেন্ডার বাণিজ্য, শিপ ব্রেকিং ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি, স্বর্ণ চোরাচালান ও হুন্ডি ব্যবসা নিয়ন্ত্রণপূর্বক কমিশন বানিজ্ঞাসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।

 

 

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাতপূর্বক বিদেশে হাজার হাজার কোটি টাকা পাচারসহ নিজের নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বর্তমানে এসব অভিযোগের অনুসন্ধান করছে দুদক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!