প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত
- আপডেট সময় : ০২:৪৮:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
প্রাথমিকে প্রধান শিক্ষকের সাড়ে ৩৪ হাজার পদে নিয়োগ দ্রুত
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সাড়ে ৩৪ হাজার প্রধান শিক্ষকের শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদানের পরিকল্পনা গ্রহণ করেছে সরকার। এ লক্ষ্যে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সঙ্গে দ্রুত আলোচনা শুরু করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৬ অক্টোবর) পুরান ঢাকার দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জানান, প্রধান শিক্ষক পদে নিয়োগ ও পদোন্নতি সম্পন্ন করা গেলে প্রাথমিক বিদ্যালয়গুলোর প্রশাসনিক কার্যক্রম এবং নেতৃত্ব অনেক বেশি শক্তিশালী ও গতিশীল হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকদের পদোন্নতির বিষয়টিকে সরকার বর্তমানে অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।
পড়ুন>>ইতালিতে পাহাড় থেকে পড়ে প্রাণ হারালেন এক মার্কিন পর্যটক
বিদ্যমান নিয়োগবিধি অনুযায়ী পদোন্নতির প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে সহকারী শিক্ষকদের পদোন্নতি বন্ধ থাকার পর ১৩ বছরের আইনি জটিলতা নিরসন হয়েছে এবং আদালতের রায়ের ফলে ৩৬ হাজারের বেশি সহকারী শিক্ষকের প্রধান শিক্ষক হওয়ার পথ সুগম হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সম্প্রতি সহকারী শিক্ষক পদে ১৪ হাজার ৩৮৪ জন নতুন শিক্ষক নিয়োগ পেয়েছেন এবং তারা ইতোমধ্যে বিদ্যালয়ে পাঠদান শুরু করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সহকারী শিক্ষকেরা পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হলে তাদের আগের পদগুলো খালি হবে এবং একই সঙ্গে পিএসসির মাধ্যমে নতুন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া হবে। এই দুই প্রক্রিয়া সম্পন্ন হলে হাজার হাজার সহকারী শিক্ষকের নতুন পদ ফাঁকা হবে, যা নতুন নিয়োগের সুযোগ তৈরি করবে।
পড়ুন>>দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক ও জাপানের সানায়ে তাকাইচি
এছাড়া ৭৫ বছর ধরে কোনো কর্মী ছাঁটাই না করেই সফলভাবে কার্যক্রম পরিচালনাকারী কোম্পানিটির পরিচালনা পদ্ধতি দেখতে বিভিন্ন দেশের সিইওদের ভিড় জমেছে। সদ্য নিয়োগপ্রাপ্ত শিক্ষকেরা বিদ্যালয়ে যোগ দিয়েছেন।

























