ঢাকা ০৪:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঘিওর এলিভেন ব্রাদার্সের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী নওগাঁয় ব্যাংকের কার্ড জালিয়াতি করে ‘সাড়ে ৪ কোটি টাকা আত্মসাৎকারী দম্পতি গ্রেপ্তার ডিমলাবাসীর ভালোবাসায় ১০ হাজার টাকায় লাইলীর জন্য মজনু, সহযোগিতায় স্থানীয়রা কাউনিয়ায় আওয়ামী লীগ নেতা আটক ব্র্যাক ব্যাংকে অফিসার পদে চাকরির সুযোগ: আবেদনের শেষ তারিখ ১৮ নভেম্বর কাতারে শুরু কুরআন প্রতিযোগিতা, বিজয়ী পাবেন ১০ লাখ রিয়াল প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল করার নির্দেশ প্রধানমন্ত্রীর আপিলের সময় শেষ, আইন মেনেই ফিরতে হবে শেখ হাসিনাকে: আইনমন্ত্রী জলবায়ু মোকাবিলায় বর্জ্য ব্যবস্থাপনার গুরুত্ব বাড়াতে মিন্টুর আহ্বান

প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬ ১৭ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশাসক নিয়োগ দিয়ে দীর্ঘমেয়াদে নাগরিক সেবা নিশ্চিত করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক অধ্যাপক আদিল মুহাম্মদ খান। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশ আয়োজিত ‘পরিকল্পিত ও টেকসই নগরায়ণে স্থানীয় সরকারের ভূমিকা’ শীর্ষক সংলাপে তিনি এ কথা বলেন। সংলাপে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক হাসান ইমন। তিনি বলেন, আমরা প্রায়ই ভাবি শুধু ঢাকাই বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। এতে আলো-বাতাস চলাচল বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ভেঙে পড়ছে।

অধ্যাপক আদিল মুহাম্মদ খান বলেন, বর্তমানে নগর পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ এড়িয়ে চলা হচ্ছে। এর ফলে কেবল রাজধানী ঢাকাই নয়, বরং কুমিল্লা, গাজীপুর, ময়মনসিংহ ও নারায়ণগঞ্জসহ দেশের প্রায় প্রতিটি শহরেরই বাতাস ও পানির মান আশঙ্কাজনকভাবে খারাপ হচ্ছে। আমলানির্ভর বিভিন্ন উন্নয়ন সংস্থা স্থানীয় প্রতিনিধি বা নাগরিকদের মতামত ছাড়াই শহরের পরিকল্পনা পরিবর্তন করছে, যা নগরে বিশৃঙ্খলা ও দুর্নীতির সুযোগ তৈরি করছে। এতে শহরগুলোতে বিশৃঙ্খলা ও দুর্নীতি বাড়ছে।

উন্নত শহর গড়ার ক্ষেত্রে স্থানীয় সরকারের অপরিহার্য ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের সিটি করপোরেশন ও পৌরসভাগুলোকে কেবল ময়লা পরিষ্কার এবং মশা নিধনের সংস্থায় সীমাবদ্ধ করে রাখা হয়েছে। অথচ নগর পরিকল্পনা প্রণয়নে এগুলোর কোনো অংশীদারত্ব নেই। ২০২২ সালে বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) প্রণয়নের পর চার বছরে তিনবার তা সংশোধন করা হয়েছে, কিন্তু কোনো পর্যায়েই স্থানীয় সরকারের সঙ্গে আলোচনা করা হয়নি। ফলে অবকাঠামোগত সক্ষমতার তোয়াক্কা না করেই উন্নয়ন কর্তৃপক্ষগুলো বহুতল ভবনের অনুমোদন দিচ্ছে, যা নাগরিক সেবাকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে। একটি এলাকায় ৫-৬ তলা ভবন নির্মাণের উপযোগী অবকাঠামো ও ইউটিলিটি সেবা থাকা সত্ত্বেও উন্নয়ন কর্তৃপক্ষ এলাকাবাসী বা স্থানীয় সরকারের মতামত ছাড়াই ১৪ তলা ভবনের অনুমোদন দিচ্ছে। কিন্তু বাস্তবে দেশের সব শহরই ধুঁকছে।

বিভিন্ন সংস্থার মধ্যকার চরম সমন্বয়হীনতার সমালোচনা করে তিনি আরও বলেন, একটি সংস্থা রাস্তা নির্মাণের পরপরই অন্য সংস্থা কোনো সমন্বয় ছাড়াই তা কেটে ফেলে। প্রকল্প বাস্তবায়নে সামান্য ফি দিয়ে শত শত কোটি টাকার কাজ করা হলেও স্থানীয় সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকছে না, যা মূলত দুর্নীতির পথ প্রশস্ত করছে।

শহরের সংকট নিয়ে তথ্য তুলে ধরে এই পরিকল্পনাবিদ বলেন, অক্সফোর্ড ইকোনমিকসের ‘গ্লোবাল সিটিজ ইনডেক্স ২০২৬’-এ বিশ্বের এক হাজার শহরের র‍্যাঙ্কিং করা হয়েছে। অর্থনীতি, মানবসম্পদ, পরিবেশ ও সুশাসনের ভিত্তিতে করা এই তালিকায় ঢাকার অবস্থান ৫১৫তম। দেশের অন্যান্য শহরের চিত্র আরও হতাশাজনক; তালিকার ৭৩৩তম অবস্থানে চট্টগ্রাম, ৭৮৯তম অবস্থানে রাজশাহী, ৮১১তম অবস্থানে খুলনা, ৮৩৪তম অবস্থানে সিলেট, ৮৯৫তম অবস্থানে কুমিল্লা ও ময়মনসিংহ এবং ৯২৬তম অবস্থানে বগুড়া রয়েছে। ঢাকার বাইরে বাংলাদেশের আরও সাতটি শহর তালিকায় রয়েছে, যেগুলোর অবস্থান ঢাকার চেয়েও পেছনে।

নগর সংকট উত্তরণে বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরেন অধ্যাপক আদিল। তিনি বলেন, সিটি করপোরেশন আইন সংশোধন করে ওয়ার্ড পর্যায়ে বিভিন্ন শ্রেণি-পেশার নির্দলীয় ব্যক্তিদের নিয়ে ১০ থেকে ১২ সদস্যের ‘ওয়ার্ড লেভেল কো-অর্ডিনেশন কমিটি’ গঠন করা জরুরি। এছাড়া ২০০৯ সালের আইন অনুযায়ী মেয়রদের বোর্ড সভা কার্যকর করার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধ ও পার্ক-মাঠ রক্ষায় স্থানীয় কমিউনিটিকে সরাসরি সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক অমিতোষ পাল ও পরিকল্পনাবিদ প্রকৌশলী মো. নুরুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রশাসক বসিয়ে নাগরিক সেবা নিশ্চিত সম্ভব নয়: আদিল মুহাম্মদ খান

আপডেট সময় : ০৪:১৪:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬