পৃথক সড়ক দূর্ঘটনায় ভিন্ন ভিন্ন স্থানে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পৃথক সড়ক দূর্ঘটনায় ভিন্ন ভিন্ন স্থানে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি ১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক

পৃথক সড়ক দূর্ঘটনায় ভিন্ন ভিন্ন স্থানে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত 

কাউনিয়া (রংপুর) আব্দুল কুদ্দুস বসুনীয়া
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
প্রতীকী ছবি

 

 

পৃথক সড়ক দূর্ঘটনায় ভিন্ন ভিন্ন স্থানে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত

 

 

পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় মঙ্গলবার দুপুরে কাউনিয়ার দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এর মধ্যে মাহমুদুল হাসান মুন্না(২৮) নামের এক যুবক কুড়িগ্রামের রাজার হাট-উলিপুর সড়কে নাজিমখাঁ এলাকায় শ্যালোইঞ্জিন চালিত টলির ধাক্কায় এবং আবু তালেব নামের এক যুবক হারাগাছ রংপুর সড়কের সাহেবগঞ্জ তকেয়ার পাড় নামক স্থানে ভটভটি ট্রাকটরের ধাক্কায় মৃত্যু বরণ করেন।

 

 

পারিবারিক সূত্রে জানাগেছে কাউনিয়া উপজেলার হারাগাছ ইউনিয়নের নাজির দহ শিশু বাড়ি এলাকার বাসিন্দা তারা মিস্ত্রির পুত্র মোবাইল মেকানিক্স আবু তালেব মোটরসাইকেল যোগে বাড়ী থেকে মঙ্গলবার দুপুরে রংপুর যাওয়ার পথে হারাগাছ- রংপুর সড়কে সাহেবগঞ্জ তকেয়ার পাড় নামক স্থানে পৌঁছিলে বিপরীত দিক আসা ভটভটি ট্রাকটর ধাক্কা দিলে সে ঘটনা স্থলেই প্রাণ হারান।

পড়ুন>>চৌহালীতে পুলিশের অভিযানে ৩৫০ পিস ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেপ্তার

 

অপরদিকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌর সভার ঠাকুরদাশ টসার বাজার এলাকার বাসিন্দা মাহফুজার রহমানের পুত্র মেধাপুরী জর্দা কোম্পানির লাইনম্যান মুন্না মিয়া(২৯) মোটরসাইকেল যোগে উলিপুর যাওয়ার পথে মঙ্গলবার সকাল আনুমানিক সাড়ে ১১টার দিকে নাজিমখাঁ হাটের সন্নিকটে পৌছিলে বিপরীত দিক আসা শ্যালো ইঞ্জিন চালিত টলির ধাক্কায় ঘটনা স্থলেই প্রাণ হারান।

 

 

হারাগাছ ইউপি সদস্য মনিরুজ্জামান বসুনিয়া পৃথক পৃথক সড়ক দূর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!