পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস
- আপডেট সময় : ১০:২৯:৩৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬ ৫৬ বার পড়া হয়েছে
পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার পর থেকে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের পথচলা ঐতিহাসিকভাবেই উত্থান-পতনের মধ্য দিয়ে গেছে। কখনো দুই দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল, আবার কখনো কূটনৈতিক টানাপড়েন দেখা দিয়েছে। তবে দক্ষিণ এশিয়ার পরিবর্তনশীল ভূরাজনৈতিক সমীকরণ, অর্থনৈতিক স্বার্থ এবং আঞ্চলিক পরিস্থিতির নতুন বাস্তবতায় দেশ দুটি এখন তাদের পারস্পরিক সম্পর্ককে নতুন করে মূল্যায়নের সুযোগ তৈরি করেছে।
পড়ুন>>ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দীর্ঘদিন ধরে বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় ছিল, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে। তবে ২০২৪ সালের আগস্টে শিক্ষার্থীদের নেতৃত্বে এক গণঅভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর ২০২৬ সালের সাধারণ নির্বাচনের আগ পর্যন্ত ড. মুহাম্মদ ইউনূস তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার একটি বাস্তববাদী ও বহুমুখী পররাষ্ট্রনীতি গ্রহণ করেছে, যার অংশ হিসেবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক নতুন করে সমন্বয় করা হচ্ছে।
২০২৫ সালে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ পুনরায় শুরু হয়। দীর্ঘ ১৩ বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকা সফর করেন।
উভয় পক্ষ বাণিজ্য স্বাভাবিকীকরণ, ভিসা সহজীকরণ, সাংস্কৃতিক বিনিময় এবং প্রাতিষ্ঠানিক সহযোগিতা নিয়ে আলোচনা করে। সম্পর্কের বিভিন্ন খাতকে শক্তিশালী করার লক্ষ্যে ২০২৫ সালের ২৪ আগস্ট ঢাকায় ছয়টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এছাড়া, ইসলামাবাদ ও ঢাকা ২০২৫ সালের আগস্টে দীর্ঘদিন ধরে নিষ্ক্রিয় থাকা যৌথ অর্থনৈতিক কমিশন (জেইসি) পুনরুজ্জীবিত করার ব্যাপারে সম্মত হয়, যার সর্বশেষ বৈঠক হয়েছিল ২০০৫ সালে।
পড়ুন>>৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো
বাণিজ্যিক যোগাযোগ বাড়াতে ২০২৪ সালে করাচি-চট্টগ্রাম সরাসরি সমুদ্রপথ চালু করা হয়েছে। এর ফলে পণ্য পরিবহনের সময় ৫০ শতাংশেরও বেশি কমেছে। আগে এই বাণিজ্য কলম্বো হয়ে ট্রান্সশিপমেন্টের ওপর নির্ভরশীল ছিল, কিন্তু নতুন এই সরাসরি নৌপথে পণ্য পরিবহনের সময় কমে প্রায় ১১ দিনে নেমে এসেছে।
এই রুটটি চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ (বিআরআই)-এর লজিস্টিক করিডোরকেও সমর্থন করছে, যা গোয়েদার বন্দরকে চট্টগ্রামের সঙ্গে যুক্ত করে দক্ষিণ এশিয়াকে আসিয়ানভুক্ত দেশগুলোর সঙ্গে সংযুক্ত করার সম্ভাবনা তৈরি করেছে। এর মাধ্যমে আসিয়ান ও মধ্যপ্রাচ্যের প্রায় ৩ দশমিক ৫ ট্রিলিয়ন ডলারের বাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে।
প্রতিরক্ষা খাতেও দুই দেশ সহযোগিতা বাড়াচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘আমান-২০২৫’-এ বাংলাদেশ অংশ নেয়। এর আগে বাংলাদেশ ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালের আমান সিরিজের মহড়াতেও অংশ নিয়েছিল।
আরও পড়ুন>>ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
এছাড়া পাকিস্তান বিমানবাহিনীর ‘ইন্দাস শিল্ড ২০২৪’ মহড়ায় বাংলাদেশ পর্যবেক্ষক হিসেবে অংশ নেয়। বাংলাদেশের ‘ফোর্সেস গোল ২০৩০’ সামরিক আধুনিকায়ন পরিকল্পনার আওতায় পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমান কেনার সম্ভাবনাও প্রতিরক্ষা সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। বাংলাদেশ ইতিমধ্যে পেশাগত প্রশিক্ষণের জন্য পাকিস্তান বিমানবাহিনী একাডেমিতে পাইলট ও কারিগরি কর্মী পাঠিয়েছে।
শিক্ষাক্ষেত্রেও দুই দেশের মধ্যে বিনিময় বাড়ছে। বর্তমানে ওআইসি ও কমস্টেকের বৃত্তির আওতায় ৪০০-এর বেশি বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানে পড়াশোনা করছেন। ২০২৫ সালে চালু হওয়া ৫০ কোটি ডলারের ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ উদ্যোগের মাধ্যমে আগামী পাঁচ বছরে ৫০০টি বৃত্তি দেয়ার সুযোগ সৃষ্টি হবে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায়ও দুই দেশ মনোযোগ দিচ্ছে। ২০১০ থেকে ২০২৪ সালের মধ্যে পাকিস্তানে জলবায়ু-সম্পর্কিত বার্ষিক ক্ষতির পরিমাণ প্রায় ৩ দশমিক ২ বিলিয়ন ডলারে পৌঁছেছে, যেখানে বাংলাদেশের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ ছিল আনুমানিক ২ দশমিক ৮ বিলিয়ন ডলার।
আরও পড়ুন>>কাতারে তীব্র গরমের শেষ ধাপ: আল-নাথরাহ তারার উদয়ে ১৩ দিনের সতর্কতা
এই কৌশলগত পুনর্বিন্যাসের ভূরাজনৈতিক প্রভাব রয়েছে। ভারতের জন্য পাকিস্তান ও বাংলাদেশের ঘনিষ্ঠতা নয়াদিল্লির আগের প্রভাবশালী অবস্থানকে কিছুটা দুর্বল করতে পারে এবং পূর্ব সীমান্তে নতুন অনিশ্চয়তা তৈরি করতে পারে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের জন্য বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ ইন্দো-প্যাসিফিক অংশীদার হলেও ঢাকা ওয়াশিংটনের সঙ্গে দৃঢ় সম্পর্ক বজায় রেখে বেইজিং ও ইসলামাবাদের সঙ্গেও সম্পৃক্ততা বাড়ানোর চেষ্টা করছে, যা একটি ভারসাম্যপূর্ণ বা ‘হেজিং’ কৌশলের ইঙ্গিত দেয়।
তবে ঐতিহাসিক উত্তরাধিকার ও সামাজিক-রাজনৈতিক কিছু বিষয় এখনো জনমতকে প্রভাবিত করে। পাকিস্তানে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীর সংখ্যা আনুমানিক ১৬ থেকে ২০ লাখ। একইভাবে বাংলাদেশে বসবাসরত উর্দুভাষী বিহারিদের- যাদের ‘স্ট্র্যান্ডেড পাকিস্তানি’ বলা হয়- তাদের সংখ্যা আনুমানিক ৩ থেকে ৫ লাখ। এই সংবেদনশীল বিষয়গুলো এবং অতীতের বিরোধ কাটিয়ে আঞ্চলিক পারস্পরিক নির্ভরতার ভিত্তিতে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার ওপর গুরুত্ব দেয়া হচ্ছে। এই লক্ষ্যে ঐতিহাসিক সংবেদনশীল বিষয়গুলো একাডেমিক ও গবেষণাভিত্তিক সংলাপের মাধ্যমে মোকাবিলা করা জরুরি, যেখানে একতরফা দোষারোপের পরিবর্তে অভিন্ন দুর্ভোগ ও মানবিক ক্ষতির পারস্পরিক স্বীকৃতি থাকা প্রয়োজন।
২০২৪ সালে করাচি-চট্টগ্রাম সরাসরি সমুদ্রপথে সফল বাণিজ্যিক যোগাযোগ প্রমাণ করেছে যে সরাসরি নৌপথ ব্যবহার করলে পণ্য পরিবহনের সময় ৫০ শতাংশেরও বেশি কমানো সম্ভব।
এর উল্লেখযোগ্য উদাহরণ হলো ২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানের বহুজাতিক সামুদ্রিক মহড়া ‘আমান-২০২৫’-এ বাংলাদেশের অংশগ্রহণ।
এই বিশ্লেষণে পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের ঐতিহাসিক ও সাম্প্রতিক পরিস্থিতি- বিশেষ করে বাণিজ্য, কূটনীতি ও যোগাযোগব্যবস্থাসহ গুরুত্বপূর্ণ কয়েকটি খাত পর্যালোচনা করা হয়েছে।
সেখানে পণ্যবাহী কনটেইনার জাহাজ থেকে নামিয়ে অন্য জাহাজে স্থানান্তর করার পর গন্তব্যে পাঠানো হতো।
উভয় দেশই জলবায়ু পরিবর্তনের কারণে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং প্রতি তিন থেকে চার বছর পরপর বড় ধরনের বন্যার মুখোমুখি হয়। এতে ব্যাপক প্রাণহানি ও অর্থনৈতিক ক্ষতি ঘটে।
এই ঘনিষ্ঠতার ভূরাজনৈতিক প্রভাব শুধু দ্বিপক্ষীয় সম্পর্কের মধ্যেই সীমাবদ্ধ নয়; এর প্রভাব বৃহত্তর আঞ্চলিক রাজনীতিতেও পড়তে পারে।
এটি কোনো একটি শক্তির সঙ্গে একচেটিয়া জোটে যাওয়ার পরিবর্তে একটি ভারসাম্যপূর্ণ বা ‘হেজিং’ কৌশল অনুসরণের ইঙ্গিত দেয়।
তাই ভবিষ্যৎমুখী এই কৌশলগত পুনর্বিন্যাসে অর্থনৈতিক সহযোগিতা, যোগাযোগব্যবস্থা এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগকে অগ্রাধিকার দেয়া উচিত। সূত্র: মানবজমিন
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ























