পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড-৪ : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:২৮ অপরাহ্ন
শিরোনাম :
চিলাহাটীতে বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন  দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাউনিয়ায় পলাশ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার অপহরণ করে ২০ লাখ টাকা মুক্তিপণ দাবীর ঘটনায় ভুক্তভোগীর সংবাদ সস্মেলন উসাইন বোল্টকেও পেছনে ফেলল চীনের তৈরি নতুন রোবট সুপারম্যান ২৮ আগস্ট শুরু বিসিবির নতুন বয়সভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট ইরানের ওপর সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা ট্রাম্পের ঝিনাইদহে জমি সংক্রান্ত বিরোধে কৃষক মৃত্যুর ঘটনা মামলায় বাবা ও ছেলের কারাদণ্ড তাড়াশের প্রত্মত্বাত্ত্বিক নিদর্শন গুলোর সংস্কার করা হবে -জেলা প্রশাসক গাইবান্ধায় পঙ্গু স্বামীর চিকিৎসার টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে উধাও স্ত্রী

পদ্মায় অবৈধ বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড-৪

চাঁপাইনবাবগঞ্জ থেকে এসএম রুবেল
  • প্রকাশিত : বুধবার, ১ মার্চ, ২০২৩

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পদ্মা নদীতে রমরমা অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করেছে প্রাম‍্যমাণ আদালত ।

বুধবার (০১ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন ভ্রাম্যমাণ আদালতে এই কারাদণ্ড দেন।

শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া ইউনিয়নের পদ্মা নদীর ০৬ নম্বর নদী রক্ষা বাঁধ এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের সময় নদী থেকে কাটা মাটিভর্তি ট্রাক ও ট্রলিসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

পরে তাদেরকে প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দেয়া হয়।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, পদ্মা নদীতে অবৈধ বালু উত্তোলনকারী চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে ওয়াসিম (২৮), নরেন্দ্রপুর গ্রামের ফরিদ উদ্দিনের ছেলে সাহাবুল হোসেন (২৭),

শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর গ্রামের সম্ভু আলির ছেলে রাজু (৩৪) ও নারায়নপুর গ্রামের আব্দুল আওয়ালের ছেলে মেহেদী হোসেন (২৩)।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জুবায়ের হোসেন জানান, পদ্মা নদীতে অবৈধভাবে বালু উত্তোলন চলছে, এমন অভিযোগের প্রেক্ষিতে অভিযান পরিচালনা করা হয়।

 

এসময় চারজনকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!