নীলফামারী মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারী মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম :
রাণীশংকৈলে ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক দ্বিতীয় স্ত্রীর বিচ্ছেদ ও ঋণের চাপে ইউপি সদস্যের আত্মহত্যার অভিযোগ কদমতলীতে জাল নোট তৈরির কারখানায় অভিযানে জাল নোটসহ গ্রেপ্তার ২ দৌলতপুরে ছেলের টর্চলাইটের আঘাতে বাবার মৃত‍্যু ফেসবুকে ৩০ জুলাই এসএসসি ফল প্রকাশের গুঞ্জনে বিভ্রান্ত না হওয়ার আহ্বান শিক্ষা বোর্ডের ভিসার ঝামেলা ছাড়াই ভ্রমণ এশিয়ার ৬ দেশ: জেনে নিন তালিকা দেশের ৯ ব্র্যান্ডের টুথপেস্টে মিলল মাইক্রোপ্লাস্টিক নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকের মাঝে ভ্রাম্যমান সৌরসেচ ব্যবস্থা বিতরণ কাউনিয়ায় মসজিদ থেকে একের পর এক মোটরসাইকেল ও বাইসাইকেল চুরি দেশের বাজারে বিক্রি হওয়া টুথপেস্টের ৮টি ছাড়া সবগুলোতেই মাইক্রোপ্লাস্টিক

নীলফামারী মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

নীলফামারী প্রতিনিধি
  • প্রকাশিত : বুধবার, ১০ জুন, ২০২৬
প্রতিকী ছবি

 

 

নীলফামারী মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২

 

 

নীলফামারীর সদর উপজেলায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কচুকাটা ইউনিয়নের বাবুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

 

নিহতরা হলেন সদর উপজেলার পঞ্চপুকুর ইউনিয়নের কুঠিপাড়া নদীরপাড় এলাকার মৃত আব্দুর রউফের ছেলে মজিবর রহমান (৫৫) এবং কচুকাটা ইউনিয়নের হাজিপাড়া গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে জালাল উদ্দিন (৪৫)। আহত মিঠু (৩৫) নিহত মজিবর রহমানের ছেলে। তিনি নীলফামারী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

 

 

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার সকালে তারা তিনজন একটি পুকুরে মাছ ধরার জন্য সেচযন্ত্রে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার কাজ করছিলেন। এ সময় সেচ পাম্পের বিদ্যুতের ফ্রি-ফেজ লাইন অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। এতে তারা তিনজনই বিদ্যুৎস্পৃষ্ট হন।

পড়ুন>>নওগাঁ-রাজশাহী মহাসড়কের কেশরহাটে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা নিহত ৪

 

 

ঘটনাস্থলেই মজিবর রহমানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা জালাল উদ্দিন ও মিঠুকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জালাল উদ্দিনকে মৃত ঘোষণা করেন। আহত মিঠুর চিকিৎসা চলছে।

 

 

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”

 

 

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিবারে চলছে মাতম।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!