নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম :
হরমুজ প্রণালিতে মাইন অপসারণ ও শিপিং করিডোর নিয়ে ইরান-কাতার আলোচনা আল নাসরের জয়সূচক গোল করে হাজার গোলের পথে রোনালদো চূড়ান্ত পর্যায়ে নবম পে স্কেলের গেজেট: সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহে জারির সম্ভাবনা নেপাল ও চীনে বন্যা ও ভূমিধসে প্রাণহানি বেড়ে ৫৮৪, নিখোঁজ আড়াই হাজার জাতিসংঘে বাংলাদেশের নতুন স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব নিলেন আইরিন জুবাইদা খান পটুয়াখালীর কলাপাড়ায় ভাসমান সেতুই ভরসা: সবজি চাষিদের দীর্ঘদিনের ভোগান্তি নেপালে আকস্মিক বন্যায় মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি সংরক্ষণ নিয়ে হিমশিম খাচ্ছে প্রশাসন জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয়েই উপেক্ষিত নজরুলের স্মৃতি ও গবেষণা ক্যাপাসিটি চার্জের চাপে বাংলাদেশের বিদ্যুৎ খাত: দায় কার? ক্লাব ছাড়ার অপেক্ষায় এনজো ও আলভারেজ: দুই বন্ধুর গন্তব্য এখন অনিশ্চিত

নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ১২ জুন, ২০২৪
নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

নীলফামারীর কিশোরগঞ্জে মিলন মিয়া (২৪) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে কিশোরগঞ্জ থানা পুলিশ। গতকাল মঙ্গলবার গভীর রাতে তার নিজ বাসা থেকে তার শয়ন কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়। মৃত যুবকের বাসা কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা ইউনিয়নের দলবাড়ি গ্রামের মৃত জামিয়ার রহমানের ছেলে।

পুলিশ , এলাকাবাসী ও নিহতের স্বজনদের সুত্রে জানা যায় গতকাল ওই যুবক বাড়িতে একা ছিলেন তার মা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। রাতে বাড়ি ফিরে যুবকের ঘর ভিতর থেকে বন্ধ দেখে তার মা আর তাকে ডাকাডাকি না করে শুয়ে পড়েন পরে গভীররাতে তার মা ঘরের দরজার ফাঁক দিয়ে দেখতে পান যে তার ছেলের হাঁটু মাটিতে লেগে ছিলো এবং গলায় দড়ি লাগানো অবস্থায় ঘরের আড়ার সঙ্গে ঝুলছে পরে স্হানীয় লোকজন এসে পুলিশ কে খবর দেয় এবং পুলিশ এসে লাশ উদ্ধার করে।

এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ ওসি পলাশ চন্দ্র মন্ডল এর সাথে কথা হলে বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন খবর পাওয়া মাত্র আমাদের একটি টিম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং লাশ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!