সংবাদ শিরোনাম :
নীলফামারীতে পুকুরে ডুবে নিহত যুবক
নীলফামারী থেকে তপন দাস
- আপডেট সময় : ১০:২৩:১৭ অপরাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে
নীলফামারীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিহত হয়েছে এক যুবক।
আজ রবিবার দুপুরে নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামালপুর ইউনিয়নের ধলাগাছ মতির মোড় নামক এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ।
নিহত যুবক মোহাম্মদ সাজু ইসলাম (১৫) সৈয়দপুরের কয়ানিজ পাড়া এলাকায় বাসিন্দা জাবেদ আলীর পুত্র।
সরেজমিনে গিয়ে কয়েকজনের সাথে কথা হলে তারা জানান আজ দুপুরে কয়ানিজ পাড়া এলাকার ৫ জন ছেলে মতির মোড়ের ঐ পুকুরে গোসল করতে নামেন , তারা পুকুরের পাহাড় থেকে লাফা লাফি করে পুকুরে গোসল করতে নামলে ৪ জন উপরে উঠে আসলে।
একজন উঠে না আসলে তার বন্ধু দের চিৎকার শুরু হয় এবং আমরা এসে পুকুরে তাকে (সাজু) খুঁজতে নামলে আমরা তার লাশ না পেয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিসকে বিষয়টি অবগত করি এবং ফায়ার সার্ভিসের সদস্য এসে প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করে ।
এবিষয়ে সৈয়দপুর ফায়ার সার্ভিস এ্যান্ড সিভিল ডিফেন্স এর স্টেশন অফিসার খুরশিদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা খবর পাওয়া মাত্রা সেখানে উদ্ধার কাজে যোগ দেই।
আমাদের সদস্যরা প্রায় ২ ঘন্টার চেষ্টায় সাজুর লাশ উদ্ধার করে সক্ষম হয়।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























